নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক মাস ধরে গোটা বাংলা তীব্র দাবদাহে পুড়ছে। এখন কিছুটা স্বস্তি মিললেও আগের কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা বেশ প্রখর ছিল। প্রায় ৪২ থেকে ৪৩ ডিগ্রীর কাছাকাছি থাকতো তাপমাত্রা। আর এই তাপমাত্রা তেই পাল্লা দিয়ে বেড়েছে বিয়ার বিক্রির হার। এত পরিমান চাহিদা ছিল যে তার জোগান পর্যন্ত দিতে বিফল হয়েছে বিয়ার প্রস্তুতকারী সংস্থাগুলি।
আরও পড়ুনঃ খালে নেমে প্রি-ওয়েডিং ফটোশুট, জোর চর্চা শুরু সামাজিক মাধ্যমে



সূত্রের খবর যে এপ্রিল মাসে প্রায় ২৫ লক্ষের ও বেশি কেস বিয়ার বিক্রি হয়েছে। শুধু তাই নয় তার ফলে প্রায় কোটি কোটি টাকা লাভ করেছেন বিভিন্ন বিয়ার প্রস্তুতকারী সংস্থাগুলি। এই মাসের এপ্রিলে বিয়ার বিক্রির হার প্রায় সর্বকালীন রেকর্ড ভেঙ্গে ফেলেছেন। যেখানে গত বছর এপ্রিলে প্রায় তার হাফ সংখ্যক বিয়ার বিক্রি হয়েছিল।



তবে শুধু মাত্র বিয়ার নয়, বিয়ারের পাশাপাশি বিদেশি মদের বিক্রির হার ও প্রচুর বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে বিদেশি মদ বিক্রির হার। যার ফলে চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খেতে হয়েছিল সংস্থাগুলিকে।
বিয়ার বিক্রিতে রেকর্ড গড়ল রাজ্য, বিয়ারের পাশাপাশি বিদেশি মদের বিক্রির হার ও প্রচুর বৃদ্ধি পেয়েছে

সুত্র অনুযায়ী জানা যাচ্ছে যে গত বছরের এপ্রিল মাসে ১৮ লক্ষ কেস বিয়ার বিক্রি হয়েছিল। সেই সময় ও তা পূর্বের রেকর্ড ভেঙে ছিল। তাই সেই বিষয়ে সতর্ক হয়ে এই বছরে আরও বেশি পরিমানে বিয়ার বিক্রি করা হয়। কিন্তু তাতেও সম্পূর্ণ চাহিদা মেটাতে পারেনি সংস্থাগুলি। ফলে সমস্ত দিক মাথায় রেখে মাসে ৩০ লক্ষ্য কেস বিয়ার উৎপাদনের লক্ষ্য নিয়েছেন আফগান দফতর। এই বছর এপ্রিলে প্রায় ২৫ লক্ষ বিয়ার বিক্রি হয়েছে। যার দরুন প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে রাজ্য।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



