শামির সাথে বৈঠকে বসবে বোর্ড, ঠিক হবে তাঁর T20-র ভবিষ্যৎ

Mohammed Shami: ওই বৈঠকে নির্বাচকেরা জানতে চাইবেন, টি-টোয়েন্টি ক্রিকেটে শামির পরিকল্পনা কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শামি অনেক দিন ধরেই রয়েছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের (GT) হয়েও খেলছেন। কিন্তু টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে তাঁকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। আর সেই কারণেই নাকি শামির (Mohammed Shami) টি-২০ নিয়ে ভাবনা চিন্তা কী তা জানার জন্যই এবার বিরাট, রোহিতের পর তাঁর সাথে বৈঠকে বসতে চলেছে নির্বাচকরা।

আরও পড়ুন: আজ আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই বিরাট, এই সিরিজ থেকেই বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি শুরু

sami1 1

সেই আলোচনায় জানা হবে ক্রিকেটের এই ছোট ফরম্যাট নিয়ে কী ভাবছেন বাংলার পেশার। আর নির্বাচকরাও তাঁদের ভাবনার কথা জানাবেন শামিকে। এই মুহূর্তে তিনি চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি পেয়েছেন অর্জুন পুরস্কার (Arjuna Award)

শামির সাথে বৈঠকে বসবে বোর্ড, ঠিক হবে তাঁর T20-র ভবিষ্যৎ
শামির সাথে বৈঠকে বসবে বোর্ড, ঠিক হবে তাঁর T20-র ভবিষ্যৎ

কিছুদিন আগে শামি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন টি-২০ ক্রিকেট দলে তাঁকে ভাবা হয়না। কিন্তু আমি কোনদিন বলিনি যে আমি এই ফরম্যাটে খেলবো না। আমি আইপিএল (IPL) খেলছি। ের পর নির্বাচকরা যদি মনে করেন আমাই বিশ্বকাপ (T20 World Cup) খেলাবে তাহলে আমি তৈরি।

শামির সাথে বৈঠকে বসবে বোর্ড, ঠিক হবে তাঁর T20-র ভবিষ্যৎ

bcci

মনে করা হচ্ছে এই সবের পরেই ভারতীয় বোর্ড (BCCI) সিদ্ধান্ত নিয়েছেন শামির সাথে কথা বলার। ওই বৈঠকে নির্বাচকেরা জানতে চাইবেন, টি-টোয়েন্টি ক্রিকেটে শামির পরিকল্পনা কী? তিনি টেস্ট খেলবেন, আইপিএল খেলবেন। তবে এদিনের ও ২০ ওভারের ক্রিকেটে তিনি থাকবেন কী না তা জানা যাবে এই বৈঠকের পরেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর