নজরবন্দি ব্যুরোঃ করোনা যুদ্ধে সৌরভের বোর্ড, ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দান বিসিসিআই-এর। দেশ কাবু মারন করোনার দ্বিতীয় ঢেউয়ে। এমন অবস্থায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে দেশের চিকিৎসামহল সাধারণ মানুষ থেকে তারকারা। দেশ জুড়ে দেখা যাচ্ছে হাসপাতাল বেড ও অক্সিজেনের হাহাকার। এমন অবস্থায় এবার করোনা যুদ্ধে এগিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। দেশ জুড়ে অক্সিজেনের চাহিদা মেটাতে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হবে বোর্ডের তরফ থেকে।
আরও পড়ুনঃ করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন মীরা ভট্টাচার্য, বাড়িতেই চিকিৎসাধীন বুদ্ধদেব।
ব্যক্তিগতভাবে আগেই করোনা যুদ্ধে নেমেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আর এবার প্রশাসনিক ভাবেও নেমে পরলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল, অতিমারীর পরিস্থিতিতে ১০ লিটারের ২০০০টি কনসেনট্রেটর দান করা হবে। আগামী কয়েকমাসে দেশের বিভিন্ন শহরে কনসেনট্রেটর বিলি করা হবে, যাতে অক্সিজেনের সমস্যা অনেকটাই কমানো সম্ভব হয়।
এই নিয়ে সৌরভ জানান “স্বাস্থ্যকর্মী এবং চিকিত্সাকর্মীরা করোনা মোকাবিলায় যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য কোনো প্রশংসাই বরাদ্দ নয়। ওঁরাই প্রকৃত অর্থে ফ্রন্টলাইন যোদ্ধা। যারা প্রতিনিয়ত আমাদের সুরক্ষা প্রদান করছে। বিসিসিআই সর্বদা স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে থাকে। এই দায়িত্ব পালনে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। করোনা আক্রান্তদের সাহায্যে কনসেনট্রেটর কাজে আসবে। এবং দ্রুত নিরাময়ের পথে এগোবে।” প্রসঙ্গত অক্সিজেন কনসেনট্রেটর চিকিত্সাক্ষেত্রে ব্যবহৃত একটি বৈদ্যুতিন যন্ত্র। যা নিজে থেকেই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অক্সিজেন তৈরি করতে সক্ষম।
করোনা যুদ্ধে সৌরভের বোর্ড, ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দান বিসিসিআই-এর। এই অক্সিজেন কনসেনট্রেটর মূলত বাতাসে উপস্থিত অক্সিজেন এবং নাইট্রোজেন সংগ্রহ করে এবং ন্যাজাল ক্যানুলা অথবা অক্সিজেন মাস্কের মাধ্যমে রোগীকে বিশুদ্ধ বায়ু সরবরাহ করে। অক্সিজেন কনসেনট্রেটর ৯৫% খাঁটি অক্সিজেন উত্পাদন করতে সক্ষম। চিকিত্সকদের মতে, করোনাকালে অক্সিজেনের যোগান নিয়ে দুর্ভোগ কমাবে অক্সিজেন কনসেনট্রেটর। তবে তা ব্যবহার করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ মতো।



