নজরবন্দি ব্যুরোঃ বডার-গাভাস্কার ট্রফিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় ভারতের। ভারতীয় বোলারদের দাপটে এই ম্যাচে দুই ইনিংসে দাঁড়াতেই পারল না অজি ব্যাটাররা। ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। আর এই ম্যাচে ৪৭ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন মহম্মদ শামি।
আরও পড়ুনঃ ভারতীয় বোলারদের দাপটে কুপোকাত অজিরা, প্রথম টেস্টে বড় জয় ভারতের



১০ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। আর এখানেই তিনি পিছনে ফেলে দিলেন বিরাট পুজারা সহ অনেক ভারতীয় স্টার ব্যাটারদের। শামি ৮১টি টেস্টের ৮৫টি ইনিংসে ব্যাট করতে নেমে মোট ২৫টি ছক্কা মারেন।



এছারাও টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত এই ভারতীয় পেসার এখন পর্যন্ত ৭২২ রান সংগ্রহ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ছক্কা হাঁকানোয় শামি ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছেন তাবড় তাবড় ভারতীয় ব্যাটসম্যানদের।
ব্যাটার শামি টেস্টে ছক্কা মারার নিরিখে পিছনে ফেললেন বিরাট পুজারা সহ অনেকেই

এই নিরিখে শামির পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় (২১), ভিভিএস লক্ষ্মণ (৫), মহম্মদ আজহারউদ্দিন (১৯), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (৬), দিলীপ বেঙ্গসরকার (১৭), চেতেশ্বর পূজারার (১৫) মতো তারকা ক্রিকেটাররা। টেস্টে ছক্কা হাঁকানোর শামি কিংবদন্তি সুনীল গাভাসকরের (২৬) ঠিক পিছনেই রয়েছেন।







