আক্রান্ত মুখ্যমন্ত্রী, সুফিয়ানের অভিযোগের ভিত্তিতে ২টি ধারায় মামলা দায়ের নন্দীগ্রামে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আক্রান্ত মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে নিজের কেন্দ্রে প্রচারে গিয়ে ধাক্কা খেয়ে আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। পায়ে রীতিমত চোট পেয়েছেন, আঘাত পেয়েছেন কোমরেও। চিড় ধরেছে পায়ের পাতায়।নন্দীগ্রাম থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয়েছিল কলকাতায়। গ্রীন করিডোর তৈরি করে আনা হয়েছিল SSKM এ। সিটি স্ক্যান থেকে MRI সব করিয়ে এখনো তিনি উডবার্নের সাড়ে ১২নং কেবিনে।

আরও পড়ুনঃ মমতাকে দেখতে SSKM-এ তথাগত-শমীক! হল না দেখা

রাস্তায় আসার সময়েই পা ফুলে যায় ভালো রকম। যন্ত্রণায় কাতর মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান এবং এক্সরে করা হয় SSKM এই। সেখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয়েছে বাঙ্গুরে। পরীক্ষা নিরীক্ষার পর আবার নিয়ে যাওয়া হয়েছে SSKM এই। আপাতত ৭২ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে, বিশ্রাম নিতে হতে পারে বেশ কয়েকদিনের। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তাঁকে। ৪-৫ জন মিলে ধাক্কা দেন আচমকাই। রাজ্যের বিভিন্ন প্রাণে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন কাল রাত থেকেই।

তাঁদের দাবি বিজেপি মমতাকে রুখে দিতেই এই কাজ করিয়েছেন। অন্যদিকে বিরোধীরা বলছেন সাজানো ঘটনা। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেন নি নন্দীগ্রামের ভূমিপুত্র এবং এই নির্বাচনে মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। তবে আজ মন্তব্য করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী শিশির অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও জানিয়েছেন কোনো ধাক্কার ঘটনা ঘটেনি। প্রসঙ্গে তিনি বলেন নন্দীগ্রামের মানুষ চক্রান্ত করতে জানেনা। গতকালই নির্বাচন কমিশন জানতে চেয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা বলয় ভেদ করে ভিভাবে সম্ভব এই আক্রমণ।

আজ বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে যান মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সমস্ত বিবরণ জেনে আসেন বলেই খবর। সেই মতোই রিপোর্ট তৈরি করে তা জমা দিয়েছেন ডিজি নীরজ নয়ন এবং এডিজি আইনশৃঙ্খলা জগমোহনের কাছে ঘটনার শুরু থেকেই মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছেন নন্দীগ্রামের বীরুলিয়ায় তাঁকে আচমকাই ধাক্কা দেয় ৪-৫জন। পায়ে এবং কোমরে আঘাত পান তিনি।

আক্রান্ত মুখ্যমন্ত্রী, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন সেই সময়ে কোনো স্থানীয় পুলিশের সাহায্যও পাননি তিনি। এরপর আজ এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করলো পুলিশ দুটি ধারায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন সুব্রত বক্সি এবং মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। আজ সেই সুফিয়ানের অভিযোগের ভিত্তিতেই ৩৪১ এবং ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে নন্দীগ্রামে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত