Calcutta High Court: বিক্ষোভকারীদের পাশে বার অ্যাসোসিয়েশন নেই, ক্ষমা চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি সম্পাদকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সোমবার থেকেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীরা। যা নিয়ে বিভিন্ন মহলে বয়ে চলেছে সমালোচনার ঝড়। এবার তা নিয়ে নতুন বক্তব্য এল বার অ্যাসোসিয়েশনের তরফে। বিক্ষোভকারীদের পাশে বার অ্যাসোসিয়েশন নেই। চিঠি দিয়ে জানাল হল প্রধান বিচারপতিকে।

আরও পড়ুনঃ Calcutta High Court: ১৬ এর পরিবর্তে ১৮, চাকরি প্রার্থীদের মিছিলে রায় দিল হাইকোর্ট

গত সোমবার হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। ওই দিন হাইকোর্টের একাধিক জায়গায় পোস্টার পড়ে। পোস্টার পড়ে বিচারপতির বাড়ির সামনেই। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের সিদ্ধান্ত নেয় তাঁরা। যা ঘিরে ক্রমাগত পরিস্থিতি বেগতিক হতে শুরু করে। বুধবার সেই বিক্ষোভ তুলে নেওয়া হয়।

এরপরেই প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে বিবৃতি দিল বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের তরফে ক্ষমা চান সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিক। আগামী দিনে আইনজীবীরা বিচারপতিদের সমন্বয় রেখে কাজ করবে। জানিয়ছেন তিনি।

বিক্ষোভকারীদের পাশে বার অ্যাসোসিয়েশন নেই, এল বার্তাও 
বিক্ষোভকারীদের পাশে বার অ্যাসোসিয়েশন নেই, এল বার্তাও 

বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে মনে হচ্ছে বার অ্যাসোসিয়েশন আইনজীবী এবং বিচারপতিদের স্বার্থবিরোধী কাজ করছে। এই ধরনের আচরণের মাধ্যমে বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।তাহলে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

গোটা ঘটনায় মোটেই খুশি নন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কথায়, বিচারপতিদের রায় পছন্দ না হতেই পারে। কিন্তু এজলাস বয়কটের ঘটনা একেবারেই উচিত নয়। রায় পছন্দ না থাকলে উচ্চ আদালতে যেতেই পারেন। বিচারপতি রাজাশেখর মান্থাকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিচারপতির সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে কি না, এমনকি পোস্টারও খোলা হয়েছে কি না তা কলকাতা পুলিশের কমিশনারের কাছে জানতে চান রাজ্যপাল।

বিক্ষোভকারীদের পাশে বার অ্যাসোসিয়েশন নেই, এল বার্তাও 

বিক্ষোভকারীদের পাশে বার অ্যাসোসিয়েশন নেই, এল বার্তাও 
বিক্ষোভকারীদের পাশে বার অ্যাসোসিয়েশন নেই, এল বার্তাও 

অন্যদিকে, গতকালের ঘটনার পর থেকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। আদালতের অনুমতি নিয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের খোঁজার কাজ শুরু করেছে লেক থানার পুলিশ। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিক্ষোভের ঘটনায় ব্যাঙ্কসাল আদালতে এফআইআর করতে চেয়ে আবেদন পুলিশের। আবেদন মঞ্জুর হলে এফআইআর করবে হেয়ারস্ট্রিট থানা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত