হামলার মুখে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার, গাড়িতে ইটবৃষ্টি-ভাঙচুরের অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হামলার মুখে বাঁকুড়ার বিজেপি সাংসদ, বাইকে চড়ে এসে দুষ্কৃতিরা গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়েন বলে অভিযোগ। ঘটনার সময়ে গাড়ির ভেতরেই ছিলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তবে  সুরক্ষিত আছেন তিনি। সমগ্র ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে, অপর দিকে তৃণমূলের দাবী বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল এই ঘটনা।

আরও পড়ুনঃ ২হাজার টাকা পেলেন বাংলার কৃষকরা, বাকি ১৬ হাজার কোথায়? প্রশ্ন তৃণমূলের

ভোট-পরবর্তী সময়ে রাজ্য জুড়ে জারি রাজনৈতিক হিংসা, এই নিয়ে এর আগেও একাধিক বার গেরুয়া শিবির রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে কেন্দ্রীয় দল এসেছে রাজ্যে দুবার। তার মাঝেই ফের উঠে এলো বাঁকুড়ার বিজেপি সাংসদের গাড়িতে হামলার বিষয়। গেরুয়া শিবির সূত্রের খবর আজ তিনি ইদের এক অনুষ্ঠানে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন কয়েকজন দলীয় কর্মী, এবং নিরাপত্তারক্ষী দুই CISF জওয়ান।  পাতালখুড়ির দিকে যাওয়ার সময় পিছন থেকে কয়েকজন বাইক ও স্কুটারে করে কয়েকজন এসে তাঁর গাড়িতে ভাঙচুর করে।

তবে তিনি তাঁদের কাউকেই চিনতে পারেননি। জানিয়েছেন তিনি শুধু শুনেছেন গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ার পর দুষ্কৃতিরা বলে জায়, ‘খুব বাড় বেড়েছে’। তার পরেই চলে যায় তারা। গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন বিজেপি সাংসদ। তাঁর যুক্তি এই সময়ে এই ধরণে রাজনৈতিক সন্ত্রাস তৃণমূল ছাড়া আর কেউ করতে পারে না। তিনি আরও জানিয়েছেন নির্দিষ্ট কর্মসুচিতে না গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন তিনি, থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন।

অন্যদিকে তৃণমূলের দাবী এই ঘটনায় কোন হাত নেই তাদের। উলটে তাদের পাল্টা যুক্তি বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল আজকের এই ঘটনা।  তৃণমূল নেতা শ্যামলা সাঁতরা ঘটনা সম্পর্কে জানিয়েছেন,  এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। তিন বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছিলেন বিজেপি সাংসদ। তারপর থেকে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি। মানুষের পাশেও দাঁড়াননি। তাঁর গাড়ি ভাঙচুরে তৃণমূলের কোন হাত নেই। তিনিও বিষয়টিকে বিজেপির গোষ্ঠিদ্বন্দ বলেই মনে করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত