বাঁকড়া মসজিদ ইস্যুতে জুম্মাবারে উত্তেজনার আশঙ্কা, নামাজ পড়ার ঘোষণা সিদ্দিকুল্লাহর; কড়া নজর প্রশাসনের

দমদম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণকে ঘিরে বাঁকড়া মসজিদ বিতর্ক নতুন মোড় নিল। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের ঘোষণা করেছেন জমিয়ত উলেমা-এ-হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর প্রশাসনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণকে কেন্দ্র করে বাঁকড়া মসজিদ বিতর্ক আরও তীব্র হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ উপলক্ষে মসজিদে যাওয়ার ঘোষণা করেছেন জমিয়ত উলেমা-এ-হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাঁর দাবি, কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। অন্যদিকে, বিমানবন্দর চত্বর ও আশপাশে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন