এগিয়ে থেকেও জয় অধরা! খিদিরপুরের রুখে দাঁড়ানোয় কলকাতা লিগে পয়েন্ট ভাগ করল মোহনবাগান

কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে খিদিরপুর স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ ড্র করল মোহনবাগান। সন্দীপ মালিকের গোলে এগিয়ে গিয়েও তুহিন শিকদারের সমতাসূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া সবুজ-মেরুন শিবিরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা ফুটবল লিগে টানা দ্বিতীয় জয়ের সুযোগ হাতছাড়া করল মোহনবাগান। প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু খিদিরপুর স্পোর্টিংয়ের লড়াকু ফুটবলের সামনে শেষ পর্যন্ত ১-১ ফলেই সন্তুষ্ট থাকতে হল। ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল মোহনবাগানকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন