নজরবন্দি ব্যুরোঃ জানুয়ারির শেষে বড়সড় বিপাকে পড়বেন গ্রাহকরা। ব্যঙ্কের কাজ একেবারেই ফেলে রাখবেন না। মাসের শেষে ব্যাঙ্কে গেলে শূণ্য হাতে ফিরতে হবে আপনাকে। জানেন কোন কোন দিন ব্যাঙ্কে ঝুলবে তালা।
আরও পড়ুনঃ Local Train: হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন, বিপদে পড়লেন নিত্যযাত্রীরা


ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন তরফে ব্যাঙ্ক কর্মীদের কাজের দিন কমিয়ে সপ্তাহে পাঁচদিন করতে হবে, এছাড়া পেনশন আপডেট, এনপিএস ব্য়বস্থা তুলে দেওয়া সহ একাধিক দাবি রাখা হয় এবং ৩০ ও ৩১ তারিখ বন্ধ ঘোষণা করা হয়। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের কাছে এই সমস্ত দাবি জানিয়ে একাধিকবার চিঠি লেখা হলেও, কোনও উত্তর মেলেনি তাই বিকল্প পথে নেমেছেন তাঁরা।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ধর্মঘট ডাকা হয়েছে। এই দুটি বার সোমবার ও মঙ্গলবার পড়ছে। এর আগের দিন অর্থাৎ ২৯ তারিখ রবিবার পড়ায় সেই দিনটিও ব্য়াঙ্ক বন্ধ থাকবে। ২৮ তারিখ মাসের চতুর্থ শনিবার পড়ায়, ওই দিনটিও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পরপর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানুয়ারি মাসে চরম বিপাকে গ্রাহকরা



শনি-রবি ২৮ ও ২৯ তারিখ ছুটি , তারপর সোম ও মঙ্গল বন্ধ। সবমিলিয়ে ৪ দিন ব্যাঙ্কের কাজ মেটানো যাবে না। ফলে লম্বা ছুটি ব্যাঙ্কের। সাধারণ মানুষের দুর্ভোগের প্রভূত সম্ভবনা।







