রোমিও-জুলিয়েট তো গল্প, শোভন-বৈশাখী কিন্তু বাস্তব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রোমিও-জুলিয়েট তো গল্প, কিন্তু শোভন-বৈশাখী বাস্তব! মান অভিমানের পালা যেন শেষ হয়না তাদের। অভিযোগ সেই থেকেই যায়। শীর্ষ নেতারা তাঁদের বাড়ি যান, চলে মানভঞ্জনের চেষ্টা। তবুও মাঝে মাঝেই গোঁসা হয় তাদের। কথা হচ্ছে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। মাঝে মধ্যেই তাদের নাম উঠে আসে সংবাদ শিরোনামে। এইবারও যে ব্যতিক্রম হয়নি তা বোঝা গেল শনিবারই।

আরও পড়ুনঃ ১৫০ আসনে লড়তে চায় কংগ্রেস, মুখ্যমন্ত্রীর মুখ অধীর! বিরক্ত বিমান বসু।

রবিবার বিকেলে সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির বিজয়া সম্মিলনীতে শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ করা হলেও সেই আমন্ত্রণ নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায় পাননি। আর সেইটা হওয়াতেই দলীয় অনুষ্ঠানে থাকছেন না শোভন। দলের বিরুদ্ধে তাঁর অভিযোগ বিভাজনের রাজনীতি চলছে। তবে বিজেপির দাবি দুজনেই আসবেন। শোভন চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপির বিজয়া সম্মেলনীতে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও, বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি।

সম্প্রতি বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে অন্তর্ভূক্ত হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তাও এখনও পর্যন্ত বিজেপির কেনো মিটিং, মিছিলে যোগ দিতে দেখা যায়নি তাঁকে। কয়েকদিন আগেই বাংলা সফরে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে নিউটাউনের একটি হোটেলে এসে বৈঠক করেন, শেভন-বৈশাখী। এর পরে দিন দুয়েক আগে বঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বৈঠক করেন শোভন-বৈশাখীর সঙ্গে।

রোমিও-জুলিয়েট তো গল্প, শোভন-বৈশাখী কিন্তু বাস্তব! এদিকে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বৈশাখী। আর তাতে আবারও দলের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁদের। এবিষয়ে,সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, “বিজয়া সম্মিলনীতে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। হয়তো কেউ ফোন ধরেননি”। গতবছরই আগস্টে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন,প্রাক্তন মেয়র তথা বিধায়ক শোভন।

তরপরই দলের কয়েকটি মিটিং মিছিলে তাদের দেখা গিয়েছে। তারপরই আস্তে আস্তে বাড়ে দলের সঙ্গে তাদের দূরত্ব। প্রায় নিজেদের একঘরেই করে রেখেছিলেন দুজন। তারপরই পুজোর সময়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দুর্গাপুজোর উপহার পেয়েছেন দুজনে। এরপর তাঁর তৃণমূলে যোগদান দেওয়া নিয়ে বাড়ে জল্পনা। আর সেই জল্পনায় জল দিয়েই বিজেপিতেই থেকে যান তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত