নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের ১০৮ টি পুরসভায় চারিদিকে তৃণমূলের জয় জয়কাল। ঠিক সেই ধারাই দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরেও। সেখানে অধীর চৌধরীরর গড়ে ধস। কংগ্রেসের সঙ্গে টেক্কা দিয়ে সেখানে ২৮টি ওয়ার্ডে ভোট হয়েছিল। সেখানে ওয়ার্ডে জয় পেয়ে নতুন বোর্ড গঠন করার পথে। মাত্র ৬টি পুরসভায় জয় হাসিল করে নিয়েছে কংগ্রেস।
আরও পড়ুনঃ BJP-কে সরিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম, উচ্ছসিত অশোক ভট্টাচার্য।
৩ দশক পরে বহরমপুর হাতছাড়া কংগ্রেসের। মুর্শিদাবাদের ৭টি পুরসভার মধ্যে ৬টি তে জয় তৃণমূলের। শুধু জয় পাওয়াই নয়, ২৮টি আসনের পুরসভায় ঘাসফুলের দখলে ২২টি ওয়ার্ড। অধীরের ‘অস্বস্তি’ আরও বাড়িয়ে তাঁর পাড়া ২ নম্বর ওয়ার্ডেও জয়ী তৃণমূল। এমন ফলাফলের পরে কটাক্ষের সুরে অধীরের মন্তব্য, ‘‘২৮টা আসনেই জয় পেতে পারত তৃণমূল।

কংগ্রেসের যে ৬ জন জিতেছেন, তাঁদের সাফল্য অক্সিজেন ছাড়া এভারেস্টে চড়ার সমান।’’ উল্লেখ্য,গত তিন দশক ধরে বহরমপুর পুরসভা ছিল কংগ্রেসের দখলে। গত পুরভোটে ২৬টি আসনে জিতেছিল কংগ্রেস। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল মাত্র ২টি ওয়ার্ড। এবার ছবিটা সম্পূর্ণ আলাদা।
অধীর গড়ে ধস, ৩ দশক পরে বহরমপুর হাতছাড়া কংগ্রেসের
মোট ২৮টি ওয়ার্ডে বিশিষ্ট বহরমপুর পুরসভায় তৃণমূল এককভাবে জিতে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। সেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৬টি আসন। রাজনৈতিক মহলের একাংশের মতে, বহরমপুর কংগ্রেসের হাতছাড়া হওয়ায় অধীর চৌধুরি রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে গেলেন।



