কয়েক দশকের অপেক্ষার অবসান। অযোধ্যায় নিজের জন্মভূমিতে ফিরেছেন রাম লালা। দেশজুড়ে সাজো সাজো রব। হিন্দু ধর্মে ভগবান শ্রী রামের বিশেষ মাহাত্ম্য আছে। ঘরে ঘরে রাম-সীতার কথা ওঠে। অনেকেই তাঁদের গুণাবলী নিজের সন্তানের মধ্যে চান। বলা হয়ে থাকে, একজন ব্যক্তির নামের প্রভাব তাঁর ব্যক্তিত্বের উপর পড়ে। তাই আপনিও যদি আপনার ছেলের মেয়ের মধ্যে রাম-সীতার (Baby Names after Ram Sita) গুণ চান, তাহলে কিছু বিশেষ নাম বেছে নিতে পারেন।

আরও পড়ুন: অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, শুভেচ্ছা শেয়ার করুন Facebook, WhatsApp-এ


রামায়ণে ভগবান শ্রী রামকে (Shree Ram) সহনশীল ও ধৈর্যশীল এবং মা সীতাকে (Ma Sita) লক্ষ্মীরূপে সম্বোধন করা হয়েছে। আপনিও যদি চান যে আপনার ছেলে-মেয়ের মধ্যে শ্রী রাম ও সীতার মতো গুণ থাকুক, তাহলে রামায়ণ সম্পর্কিত এই শিশুর নামের তালিকাটি আপনাকে অবশ্যই সাহায্য করতে পারবে। আধ্যাত্মিক নামের পাশাপাশি আধুনিক ও অনন্য নামের তালিকা জেনে নিন।

ছেলেদের কী কী নাম রাখা যেতে পারে, তার অর্থ কী, দেখে নিন-


দেবাংশ- হিন্দু শাস্ত্র মতে, ভগবান বিষ্ণুর দশম অবতার শ্রী রামচন্দ্র (Shree Ramchandra)। তাই তাঁকে দেবতার অংশ হিসেবে মান্যতা দেওয়া হয়। সেই অর্থেই রামের আরেক নাম দেবাংশ।
জানকীনাথ- রামচন্দ্র মা সীতার স্বামী, সেই অর্থে তাঁকে জানকীনাথ বলা হয়ে থাকে।
রাঘব- ভগবান শ্রী রামকে রাঘব বলেও ডাকা হয়।
পরক্ষ- ভগবান রামের মত উজ্জ্বল ব্যক্তিত্বের বিবরণ দেয় এই নাম।
ধীশান- এই নামের অর্থ বুদ্ধিমান ও জ্ঞানী। ভগবান শ্রী রামচন্দ্রের বীরত্বের বর্ণনা দিতে এই নাম ব্যবহার করা হয়।
আয়ানশ- ভগবান রামের ব্যক্তিত্বে সদা বিরাজমান আয়ানশ। এই শব্দের অর্থ প্রথম রশ্মি।
সীতেশ- রামের পাশে সদা বিরাজমান থাকায় সীতাকে ‘সীতেশ’ বলা হয়ে থাকে।
সীতাংশু- এই নামটি সীতার সঙ্গে সম্পর্কিত। যার অর্থ ‘সীতার অংশ’।
সন্তানের মধ্যে রাম লালার গুণ চান, রাখতে পারেন এই বিশেষ নামগুলি

কন্যাদের জন্য মা সীতার সঙ্গে সম্পর্কিত কিছু নাম ও তার অর্থ-
মৈথিলী- মিথিলা রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন মা সীতা, তাই তাঁর ওপর নাম মৈথিলী।
পার্থবী- কথিত আছে, দেবী সীতা যেহেতু পৃথিবীর গর্ভ থেকে জন্মেছিলেন তাই তাঁকে পৃথিবীর কন্যা বলা হয়ে থাকে। সেই অর্থেই সীতার ওপর নাম পার্থবী।
সিয়া- আমরা বলে থাকি, ‘জয় সিয়া রাম’। সিয়া নামের অর্থ হল দেবী সীতা। মেয়েদের জন্য নামটি ছোট এবং মিষ্টি, পাশাপাশি আধুনিক ছোঁয়া রয়েছে।
সানভি- দেবী লক্ষ্মীকে সানভি বলা হয়, এই নামের অর্থ হল পূজা করা।
লক্ষ্মী- রামায়ণে দেবী সীতাকে ‘লক্ষ্মী’ সম্বোধন করা হয়েছে।







