KMC Election 2021: মেয়র হবেন? সম্ভাবনা আছে… কলকাতার প্রতি প্রেম বোঝাতে মরিয়া বাবুল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পরই দলের প্রতি কার্যত বীতশ্রদ্ধ হয়েই BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল নেতৃত্বও বাবুলকে সাদরে দলে গ্রহণ করেন এবং তাঁর মত বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ কাজে লাগানোর বার্তা দিয়েছিলেন। বাতাসে গুঞ্জন উঠেছিল যে বাবুল সুপ্রিয়ই হবেন তৃণমূলের মেয়র পদপ্রার্থী। কিন্তু তা হয়নি। তারপরেও কলকাতার প্রতি প্রেম বোঝাতে মরিয়া বাবুল আজ বললেন, যখন যার দলে খেলেন মন দিয়ে খেলেন।

আরও পড়ুনঃ Tripura: সবেমাত্র শুরু, ফল ঘোষণার পর ট্যুইট ত্রিপুরা তৃণমূলের

২৮ বা ১২৬ নম্বর ওয়ার্ডে দাঁড়ানোর কথা থাকলেও শিকে ছেঁড়েনি বাবুলের ভাগ্যে। তবে হতাশ নন বাবুল সুপ্রিয়। ত্রিপুরায় প্রচারে ‘এই তৃণমূল আর না’ গানে বিড়ম্বিত বাবুল কলকাতা পুরসভা নির্বাচনের প্রচারে নেমেছে ভালভাবেই। রবিবার কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অসীম বসুর সমর্থনে নেমে পড়েন বাবুল সুপ্রিয়। ইন্ডোরে ফুটবলও খেলেন তিনি। বেশ স্বপ্রভিত ভঙ্গিতে দেখা যায় তাঁকে।

এদিকে, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে অনুপম হাজরা ২ দিন আগেই কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌প্লেইং ১১-এ খেলতে চাওয়া ছেলেটা আজও মাঠের বাইরে। ভাবলাম রাজ্যসভায় পাঠাবে.‌.‌.‌হল না!!!.‌.‌.‌ভাবলাম উপনির্বাচনে টিকিট দিয়ে মন্ত্রী বানাবে.‌.‌.‌টিকিট দিল না!!!.‌.‌.‌ভাবলাম কর্পোরেশন ইলেকশনে টিকিট দিয়ে মেয়র বানাবে.‌.‌.‌সেটাও করল না!!!.‌.‌.‌তার মানে নিশ্চয়ই এক্কেবারে তৃণমূলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট।’‌

এদিন তাঁর জবাব দেন বাবুল। সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রাক্তন কেন্দ্রিয় মন্ত্রী বলেন, ”আমি যখন যেটা করি মন দিয়ে করি। ইস্টবেঙ্গলে খেললে মোহনবাগানকে হারাতে চাই, মোহনবাগানে খেললে ইস্টবেঙ্গলকে হারাতে চাই। আমি যখন যেখানে থাকি, জানপ্রাণ দিয়ে কাজ করি। জীবনে সামনের দিকে এগোনো কি অন্যায়? একদমই নয়। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, তাই পালন করব।”

যখন যার দলে খেলেন মন দিয়ে খেলেন, কলকাতার প্রতি প্রেম বোঝাতে মরিয়া বাবুল সুপ্রিয়।

যখন যার দলে খেলেন মন দিয়ে খেলেন, কলকাতার প্রতি প্রেম বোঝাতে মরিয়া বাবুল সুপ্রিয়।
যখন যার দলে খেলেন মন দিয়ে খেলেন, কলকাতার প্রতি প্রেম বোঝাতে মরিয়া বাবুল সুপ্রিয়।

কিন্তু ভোটে জিতে তাঁকে কি মেয়রের চেয়ার দেবে তৃণমূল? কতটা সম্ভাবনা? এই প্রশ্ন যে হাওায় ভাসছে তা বিলক্ষন জানেন আসানসোলের প্রাক্তন সাংসদ। তাই রাখঢাক না করে কলকাতার প্রতি প্রেম বোঝাতে মরিয়া বাবুল নিজেই বলে ওঠেন, “কলকাতার প্রতি আলাদা ভালোবাসা আছে একটা, উজাড় করে দেব নিজেকে।” বাবুলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি নির্বাচনের পরে মেয়রের চেয়ারে বসবেন বাবুল সুপ্রিয়? প্রশ্ন উঠছে, কলকাতা কর্পোরেশনের নির্বাচনে বাবুলের পারফর্মেন্স কি গড়বে তাঁর ভবিষ্যৎ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন