Tripura: সবেমাত্র শুরু, ফল ঘোষণার পর ট্যুইট ত্রিপুরা তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার ত্রিপুরা পুরভোটের ফল ঘোষণা হয়েছে। সমস্ত পুরসভা এবং নগর পঞ্চায়েতে ক্ষমতায়ন হয়েছে বিজেপির।  এটা সবেমাত্র শুরু। রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে আসছে তৃণমূল। ফল ঘোষণার পর ট্যুইট করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ দুর্নীতিগ্রস্ত তোলামুল পার্টিকে মুছে দিয়েছে ত্রিপুরা, ট্যুইট শুভেন্দুর

এদিন ত্রিপুরা তৃণমূলের তরফে ট্যুইট করে জানিয়েছেন, এটা সবেমাত্র শুরু। আমাদেরকে আশীর্বাদ জানানোর জন্য ত্রিপুরার মানুষ এবং মা ত্রিপুরেশ্বরীকে ধন্যবাদ। হিংসা, ভয় দেখানো ছাপ্পা বাজির পরেও রাজ্যে প্রধান শক্তি হিসাবে উঠে এসেছে তৃণমূল। এরপরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্যে বক্তব্য, আপনার গর্বের পতন হতে চলেছে শীঘ্রই দেখতে থাকুন।

তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করে জানিয়েছেন, ত্রিপুরা: হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩ এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল।

পুরভোটের ফলাফল অনুযায়ী ৫১ টি আসনের মধ্যে ২৭ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আগরতলা পুরসভা দখলে নিয়েছে বিজেপি। আগরতলা পুরসভা হাতছাড়া হল বামেদের। ১৩ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল। ৯ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বামেরা।

Tripura: সবেমাত্র শুরু, ফল ঘোষণার পর ট্যুইট ত্রিপুরা তৃণমূলের
Tripura: সবেমাত্র শুরু, ফল ঘোষণার পর ট্যুইট ত্রিপুরা তৃণমূলের

আমবাসা পুরপরিষদের ১৫ টি আসনের মধ্যে ১২ টি আসন পেয়েছে বিজেপি। একটি করে আসন পেয়েছে সিপি(আই)এম, তৃণমূল এবং ত্রিপ্রা মোথা। সাব্রুম নগর পঞ্চায়েতের সবকটি আসন গেরুয়া শিবিরের দখলে। খোয়াই পুর পরিষদের ১৫ টি আসনের মধ্যে ৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বিজেপি। বাকি ৮ টি আসনে জয়লাভ করল তাঁরা।

সবেমাত্র শুরু, ত্রিপুরায় ক্ষমতা বাড়ল তৃণমূলের 

সবেমাত্র শুরু, ত্রিপুরায় ক্ষমতা বাড়ল তৃণমূলের 
সবেমাত্র শুরু, ত্রিপুরায় ক্ষমতা বাড়ল তৃণমূলের 

এটা শুধুমাত্র শুরু। আমরা ত্রিপুরার মানুষকে ধন্যবাদ জানাই। মা ত্রিপুরেশ্বরী আমাদের আশীর্বাদ জানিয়েছেন। ছাপ্পা ভোট, ভয়, হিংসাকে উপেক্ষা করে ত্রিপুরায় প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছে তৃণমূল। বিপ্লব দেবের সরকারের অহংকারের খুব শীঘ্রই পতন হবে। ট্যুইট ত্রিপুরা তৃণমূলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত