দুর্নীতিগ্রস্ত তোলামুল পার্টিকে মুছে দিয়েছে ত্রিপুরা, ট্যুইট শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিস্তরীয় নিরাপত্তায় রবিবার সকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরার পুরভোটের গণনা। অধিকাংশ আসনেই বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। পিছনে রয়েছে তৃণমূল। এই বিপুল জয়ের পরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যুইট করে শুভেচ্ছা জ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারী। বলেন, বাংলার ফ্যাসিস্ট ও দুর্নীতিগ্রস্ত তোলামুল পার্টিকে মুছে দিয়েছে ত্রিপুরা -র মানুষ। 

আরও পড়ুনঃ ভাবতে পারছেন? ত্রিপুরা প্রসঙ্গে মুখ খুললেন দেবাংশু

পুরভোটের ফলাফল অনুযায়ী ৫১ টি আসনের মধ্যে ২৭ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আগরতলা পুরসভা দখলে নিয়েছে বিজেপি। আগরতলা পুরসভা হাতছাড়া হল বামেদের। ১৩ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল। ৯ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বামেরা। 

আমবাসা পুরপরিষদের ১৫ টি আসনের মধ্যে ১২ টি আসন পেয়েছে বিজেপি। একটি করে আসন পেয়েছে সিপি(আই)এম, তৃণমূল এবং ত্রিপ্রা মোথা। সাব্রুম নগর পঞ্চায়েতের সবকটি আসন গেরুয়া শিবিরের দখলে। খোয়াই পুর পরিষদের ১৫ টি আসনের মধ্যে ৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বিজেপি। বাকি ৮ টি আসনে জয়লাভ করল তাঁরা। 

এটা শুধুমাত্র শুরু। আমরা ত্রিপুরার মানুষকে ধন্যবাদ জানাই। মা ত্রিপুরেশ্বরী আমাদের আশীর্বাদ জানিয়েছেন। ছাপ্পা ভোট, ভয়, হিংসাকে উপেক্ষা করে ত্রিপুরায় প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছে তৃণমূল। বিপ্লব দেবের সরকারের অহংকারের খুব শীঘ্রই পতন হবে। ট্যুইট ত্রিপুরা তৃণমূলের।

দুর্নীতিগ্রস্ত তোলামুল পার্টিকে মুছে দিয়েছে ত্রিপুরা, বিপ্লব দেবকে ধন্যবাদ শুভেন্দুর

দুর্নীতিগ্রস্ত তোলামুল পার্টিকে মুছে দিয়েছে ত্রিপুরা, বিপ্লব দেবকে ধন্যবাদ শুভেন্দুর
দুর্নীতিগ্রস্ত তোলামুল পার্টিকে মুছে দিয়েছে ত্রিপুরা, বিপ্লব দেবকে ধন্যবাদ শুভেন্দুর

রবিবার সকাল থেকে ত্রিপুরার পুরভোটে গণনা শুরু হয়েছে। ষোলটি কাউন্টারে ১৩ টি পুরসভা এবং ৬ টি নগর পঞ্চায়েতের গণনা চলছে। গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন বিএসএফ এবং সিএপিএফ জওয়ানরা। ৩৩৪ টি ওয়ার্ডের মধ্যে ১১২ টি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। মোহনপুর, উদয়পুর, রাণিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা, কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত