চরম অপমানের জবাব বিজেপি-কে, রাজনীতি কে চির ‘আলবিদা’ বাবুল সুপ্রিয়র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চরম অপমানের জবাব বিজেপি-কে, রাজনীতি কে চির আলবিদা বাবুল সুপ্রিয়র। টানা ৭ বছর মোদি ক্যাবিনেটের অংশ ছিলেন, আপাতত আর নেই। নতুন মন্ত্রিসভা সাজানোর আগেই ইস্তফা দিতে বলা হয়েছিল তাঁকেই। তখনই নিজের অভিমান রাগ প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। তার পর প্রায় প্রতিদিন আলোচনার শীর্ষে দাঁড়িয়ে ছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু আজ সব শেষ।

আরও পড়ুনঃ মাননীয়ার কালে ‘দুয়ারে নর্দমা’! শুভেন্দুর পাল্টা কুণালের জবাব ‘ওর মন-মুখ সব নর্দমা’

অভিমান রাগ প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে
অভিমান রাগ প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সভা থেকে বাবুলের বাদ পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, “বাবুল সুপ্রিয় আমার স্নেহভাজন, তার মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ফলে আমি দুঃখ পেয়েছি। তবে রাজনীতিতে এরকম হয়ে থাকে।” কদিন আগেই বাবুল নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ফলো করা শুরু করেছিলেন মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট কে।

রাজনীতি কে চির 'আলবিদা' বাবুল সুপ্রিয়র।
রাজনীতি কে চির ‘আলবিদা’ বাবুল সুপ্রিয়র।

মন্ত্রীত্ব যাওয়ার ক্ষোভে বিদ্রোহ না করলেও ব্যাথিত বাবুল কিছু মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেটার পরিপ্রেক্ষিতে সর্বদা বিতর্কের শিরোনামে থাকা বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছিলেন বাবুল কে। শুক্রবার ইকোপার্কে বাবুল প্রসঙ্গে দিলীপ বলেন, “বাবুল সক্রিয় মন্ত্রী ছিলেন। কিন্তু মন্ত্রী থাকাকালীন তো মুখ্যমন্ত্রী কম গালমন্দ করেননি। এখন হাঁফ ছেড়ে বাঁচলেন বাবুল।” একেবারে রাজনীতিই ছেড়ে দিলেন। কার্যত চরম অপমানের জবাব বিজেপি-কে।

চরম অপমানের জবাব বিজেপি-কে, রাজনীতি ছাড়লেন বাবুল

ফেসবুক পোস্টে বাবুল লিখেছেন, “1992 – তে Standard Chartered Bank-এর চাকরী ছেড়ে মুম্বাইতে পালানোর সময়েও তাই করেছিলাম, আজ তাই করলাম !!! চললাম.. হ্যাঁ, কিছু কথা বাকি রয়ে গেলো..হয়তো কখনো বলবো.. আজ নাই বা বললাম..চললাম..”

b1

b2

https://najarbandi.in/babul-supriyo-leaves-bjp-and-politics/
https://najarbandi.in/babul-supriyo-leaves-bjp-and-politics/

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন