দল ছাড়লেও পদ ছাড়েননি, ভবানীপুরে BJP’র স্টার ক্যাম্পেনার বাবুল সুপ্রিয়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল ছাড়লেও পদ ছাড়েননি বাবুল। সাংসদ হলেও ২১ এর ভোটে টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাসের বিপরীতে বিজেপির টিকিটে লড়া এবং হেরে যাওয়ার পর থেকেই একে একে বদলেছে বাবুলের রাজনৈতিক কেরিয়ারের গ্রাফ। দলের সঙ্গে দূরত্ব, মন্ত্রিত্ব পদ খোয়ানো…সব মিলিয়ে ধাপে ধাপে বাবুল বোঝাচ্ছিলেন দলের সঙ্গে টানের সুতো আলগা হচ্ছে ।

আরও পড়ুনঃ ৩০শে ভোট ভবানীপুরে, মনোনয়ন জমা দিলেন প্রার্থী মমতা

তার পরেই একদিন লম্বা পোস্ট দিয়ে জানিয়েছিলেন আর রাজনীতি করবেন না। রাজনীতিকে বিদায় জানালেও আসানসোলের সাংসদ পদ ত্যাগ করেননি তিনি। আর সেই বাবুলকেই এবার ভবানীপুরের স্টার ক্যাম্পেনার হিসেবে আনছে বঙ্গ বিজেপি।

দল ছাড়লেও  উপনির্বাচনে বাবুলের ইমেজ কাজে লাগাতে চায় বঙ্গ বিজেপি। 

আর ২০ দিন পর ভোট ভবানীপুরে, আজ মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেদিনেই বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে মমতার চ্যালেঞ্জারের নাম। বিজেপির হয়ে ভবানীপুর থেকে মমতার বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিবরীওয়াল।

প্রার্থী নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দলের তরফে জানানো হয়েছে ভবানীপুর বাই ইলেকশনে প্রিয়াঙ্কার হয়ে প্রচার করবেন কারা। সেই তালিকা দেখেই ফের শুরু হয়েছে জল্পনা। শুভেন্দু, স্মৃতি ইরানি, শাহনাওয়াজ হোসেন, রুদ্রনীলের পাশাপাশি তালিকায় নাম আছে বাবুল সুপ্রিয়র। এই মূহুর্তে জোর জল্পনা রাজনীতির অলিন্দে, বাবুল কি আসবেন প্রচারে?

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন