নজরবন্দি ব্যুরোঃ ‘মর গয়া ভাই’। বিহার নির্বাচনের ফল প্রকাশ হতেই মহাজোট অর্থ্যাৎ ‘এমজিবি’ কে কটাক্ষ করে টুইট করলেন বাবুল সুপ্রিয়। এ দিন বিহার ভোটের ফল আসতে শুরু করার পরেই তিনি একটি টুইট করেন তিনি। তাঁর টুইটে তিনি লেখেন, ‘তেজস্বী রাহুল গান্ধীকে ফোন করে বলেছেন, এমজিবি = মর গয়া ভাই’।
আরও পড়ুনঃ চাকা গড়ানোর আগেই ট্রেন চালানোয় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।


এরপরেই মহাজোটের মূল শক্তি আরজেডিকে সরাসরি আক্রমণ করেন বাবুল। লেখেন, ‘আমি যথেষ্ট গুরুত্বের সঙ্গেই কথাটি বলছি। আর ইচ্ছা করেই এই ঠাট্টা করেছি’। নাম না করে এদিন লালুপ্রসাদ যাদবকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। সরাসরি বিহার ভোটের গতিপ্রকৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘কী করে জেলে থাকা আর জামিনে থাকা মানুষেরা মনে করলেন, বিহারের মানুষ তাঁদের বিশ্বাস করবেন?
বিহারের মানুষ দেখেছেন জঙ্গল রাজ। তাঁদের এই রাজত্বে বাস করতে হয়েছে’। মানে এককথায় লালুপ্রসাদ যাদবের আমলে যে জঙ্গল রাজ চলছিল, সে কথাই স্পষ্টভাবে প্রকাশ করেন বাবুল সুপ্রিয়। এ দিকে বিজেপির মুখপাত্র সুজিত রাণা জানিয়েছেন,‘‘আমাদের সঙ্গে নিঃশব্দ ভোটাররা রয়েছে।’’ সামাজিক নিরাপত্তা নিয়েও এ দিন তিনি নীতীশ আমলের কথা মনে করিয়ে দেন।
‘মর গয়া ভাই’। বলেন,‘‘সাধারণত মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এমন বিপুল জনসমর্থন জানান না, নীতীশ আমলে অনেকাংশে নিরাপত্তা বেড়েছে মহিলাদের। সেই কারণেই আমরা আশা করছি, বিহারে বিজেপির আসন বাড়বে।’’









