Ghulam Nabi Azad: আত্মপ্রকাশ করলো আজাদের নতুন দল ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব জল্পনা উড়িয়ে অবশেষে কাশ্মীরে নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন গুলাম নবি আজাদ। জম্মুতে প্রাকশ্য সমাবেশ থেকে রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন প্রাক্তন কংগ্রেস নেতা। আজাদ জানিয়েছেন, দলের নাম ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’ তাঁর দল জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতেই লড়বে।

আরও পড়ুনঃ ফের রেকর্ড সস্তা হল টাকা! উৎসবের মরশুমে অশনি সংকেত 

একই সঙ্গে কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের জমি এবং কাজের অধিকার ফেরাতেও তাঁর দল পথে নামবে বলে জানিয়েছেন আজাদ। সোমবার দলের নীল-সাদা-হলুদ রঙের পতাকাও উন্মোচন করেন নেতা। উল্লেখ্য, মাস খানেক আগে কংগ্রেস ত্যাগ করেন জম্মু ও কাশ্মীরের এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব।

আত্মপ্রকাশ করলো আজাদের নতুন দল ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’

নতুন দল ঘোষণার পাশাপাশি এদিন কংগ্রেসের বর্তমান নেতাদেরও একাধিকবার নিশানা করেছেন গুলাম নবি আজাদ । কাশ্মীরি নেতার দাবি, কম্পিউটার , টুইটার নয় তাঁরা রক্ত ঝড়িয়ে কংগ্রেস তৈরি করে ছিলেন। টুইটারে যাঁদের গতিবিধি সীমাবন্ধ তাঁরাই আজাদের মতো নেতাদের বদনাম করছে।

আত্মপ্রকাশ করলো আজাদের নতুন দল ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’

আত্মপ্রকাশ করলো আজাদের নতুন দল ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’

আত্মপ্রকাশ করলো আজাদের নতুন দল ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’

আর এই কারণেই কংগ্রেস লড়াইয়ের ময়দান থেকে দূরে সরে গিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এর পরেই আজাদ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বর্ষীয়ান নেতা। বলেন, “এখন আমাদের প্রথম লক্ষ্য রাজনৈতিক দলটিকে নথিভুক্ত করা। যে কোনও দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে। আমাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন