নজরবন্দি ব্যুরোঃ রেকর্ড সস্তা হল টাকা। আন্তর্জাতিক বাণিজ্যে আজ সকালের আপডেট অনুযায়ী টাকার দাম সর্বনিম্ন স্তরে ঠেকেছে। এক মার্কিন ডলারের তুলনায় টাকার দাম গিয়ে ঠেকেছে ৮১ টাকা ৫৫ পয়সা, যা এখনও অবধি সর্বনিম্ন। বিশেষজ্ঞদের বক্তব্য, গোটা এশিয়া জুড়েই অস্বস্তিতে রয়েছে অর্থনীতি। প্রভাব পড়ছে কমবেশি সব দেশে।এমনকী ডলারের নিরিখে চিন ও জাপানের মুদ্রাতেও পতন হচ্ছে।
আরও পড়ুনঃ পার্থ অর্পিতার কাণ্ডে নয়া মোড়, এবার বিপুল সম্পত্তির হদিশ বিদেশে
সোমবার বাজার খুলতেই টাকার দাম হয় ৮১ টাকা ৫২ পয়সা। কিছুক্ষণের মধ্যেই তা সর্বনিম্ন স্তরে পৌঁছয়, ডলার পিছু টাকার দাম কমে দাঁড়ায় ৮১ টাকা ৫৫ পয়সায়। একটি সংবাদ সংস্থা দাবি করেছে, দেশীয় মুদ্রার দামে ৩৮ টাকা পতন হয়েছে, যার ফলে ডলার পিছু ভারতীয় টাকার দাম এক ঝটকায় ৮১ টাকা ৪৭ পয়সায় নেমে যায়। সব শেষে তে রেকর্ড পতন ৮১ টাকা ৫৫ পয়সায় পৌঁছায়।

টাকার দামের পতনের ফলে দেশের আর্থিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে পারে। নির্দিষ্ট কতকগুলো ক্ষেত্র বড়ভাবে প্রভাবিত হতে পারে। যেমন জ্বালানির দামেব বড় বদল আসতে পারে। টাকার দামে পতন দেখা যাওয়া মানে, বাইরে থেকে অশোধিত তেল কেনার জন্যে সরকারকে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করলতে হতে পারে। যা চিন্তার। দেশে এমনিতেই ঊর্ধ্বগামী পেট্রল-ডিজেল।

টাকার দামে ফের একবার ঊর্ধ্বগামী হতে পারে মুদ্রাস্ফীতি। বর্তমানে দেশে খুচরো মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ৭%। গোটা বছর ধরে রেকর্ড ৮% মুদ্রাস্ফীতি দেখেছে দেশ। খাদ্য মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ৭.৬%। এই অবস্থায় টাকার দামে পতন ফের একবার মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। তবে আশার কথাও বলছেন সরকার পক্ষের বিশেষজ্ঞরা।

ফের রেকর্ড সস্তা হল টাকা! উৎসবের মরশুমে অশনি সংকেত
তাঁর জানাচ্ছেন, ক্রমাগত টাকার পতন সামলাতে একাধিক পদক্ষেপ করছে আরবিআই। এর ফলে আগামী দিনে ৮০ টাকা ৫০ পয়সা থেকে ৮১ টাকা ৫৫ পয়সার মধ্যে ঘোরাফেরা করবে ডলার প্রতি টাকার দাম। যদিও উৎসবের মরসুমেও টাকার দামের পতন অব্যাহত থাকায় বিনিয়োগ নিয়ে চিন্তিত আমজনতা।



