SSC-TET Scam: দুর্নীতির মাত্র ২৫ শতাংশ ভাগ পেত অয়ন, বাকি ৭৫ শতাংশ কার কাছে যেত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের একাধিক ঠিকানায় হদিশ চালিয়ে পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির হদিশ পেয়েছে ইডি। শুরুতে সেই টাকার অঙ্কের পরিমাণ ১২ কোটি টাকা মনে করছিল তদন্তকারী সংস্থা। কিন্তু এখন দুর্নীতির অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটিতে। ইডি সূত্রে খবর, পুরসভায় বেআইনি নিয়োগের জন্য ৪০ কোটি তুলেছিলেন অয়ন। সেই দুর্নীতির মাত্র ২৫ শতাংশ ভাগ পেত অয়ন, বাকি ৭৫ শতাংশ কার কাছে যেত? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Mohun Bagan: লক্ষ্য সুপার কাপ! এই প্রতিপক্ষকে নিয়ে চিন্তায় ফেরান্ডো

সূত্রে খবর, এর আগে ইডি জানতে পেরেছিল পুরসভায় নিয়োগের নাম করে ১২ কোটি টাকা তুলেছিল অয়ন। পরে সেই হিসেবকে সামনে রেখে অয়নকে জিজ্ঞাসাবাদ করতেই ইডির হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শুধুমাত্র পুরসভায় বেআইনি নিয়োগের জন্য ৪০ কোটি টাকা তুলেছিল সে। কিন্তু ৪০ কোটি টাকার সবটা তাঁর কাছে ছিল না।

WhatsApp Image 2023 04 01 at 6.43.03 PM 1
দুর্নীতির মাত্র ২৫ শতাংশ ভাগ পেত অয়ন, কয়েকগুণ বাড়ল পুরসভায় দুর্নীতির পরিমাণ 

ইডি সূত্রে খবত, জিজ্ঞাসাবাদ পর্বে অয়ন শীল জানিয়েছে, ৪০ কোটির মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ কমিশন পেতে সে। বাকি ৭৫-৮০% চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালী ব্যক্তিদের কাছে। অয়ন ৪০ কোটি টাকা তোলার কথা শিকার করেছে। এখন অয়নের এই বয়ানকে হাতিয়ার করেই আদালতে প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে চলেছে ইডি।

দুর্নীতির মাত্র ২৫ শতাংশ ভাগ পেত অয়ন, কয়েকগুণ বাড়ল পুরসভায় দুর্নীতির পরিমাণ 

1286980 ed 2
দুর্নীতির মাত্র ২৫ শতাংশ ভাগ পেত অয়ন, কয়েকগুণ বাড়ল পুরসভায় দুর্নীতির পরিমাণ 

ইডি সূত্রে খবর, পুরসভা দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে প্রায় ৮০ কোটি টাকা তুলেছিলেন অয়ন। ব্যাঙ্কের নজর এড়াতে বিপুল অঙ্কের টাকার লেনদেন নগদে করতে অয়ন। এমনটাই খবর ইডি সূত্রে। বিপুল অঙ্কের কালো টাকা কোথায় গেছে? সেটাই খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত