ODI Series: ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ফিরলেন ম্যাক্সওয়েল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৭ মার্চ থেকে শুরু এক দিনের সিরিজ় ভারত ও অস্ট্রেলিয়ার। তার আগে আরো দুটি টেস্টে রয়েছে ভারতের বিরুদ্ধে। কিন্তু আগামীতে শুরু হওয়া ওয়ানডে সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ সব জল্পনার অবসান, দাদার বায়োপিকে সৌরভ হচ্ছেন রণবীর, শীঘ্রই শুটিং শুরু কোলকাতায়

13 12

বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজের জন্য দলে ফিরলেন তিন ক্রিকেটার। অধিনায়ক প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শ। অনেকদিন বাদে এই দলে ফিরেছেন ম্যাক্সওয়েল এবং মার্শ।

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ফিরলেন ম্যাক্সওয়েল
ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ফিরলেন ম্যাক্সওয়েল

এক পথ দুর্ঘটনায় পা ভাঙে ম্যাক্সওয়েলের তারপরে বেশকিছুদিন ক্রিকেটের বাইরে ছিলেন। গত সপ্তাহে ক্রিকেটে ফিরেছেন এবার ফিরলেন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন,

“বিশ্বকাপ আর সাত মাস দূরে। তাই ভারতের বিরুদ্ধে এই সিরিজ়ে আমাদের প্রস্তুতির দিকে একটি ধাপ। গ্লেন, মিচেল এবং ঝে, প্রত্যেকেই আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।”

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ফিরলেন ম্যাক্সওয়েল

12 15

ভারতের বিরুদ্ধে পুরো দল: প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জস ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝে রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত