করোনা আক্রান্তদের অক্সিজেনের অভাব মেটাতে এবার এগিয়ে এলো টাটা গোষ্ঠী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মারণ ভাইরাস করোনা এখন হুহু করে বাড়ছে দেশে। প্রতিদিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এই রোগে। আর এই মারণ রোগের  বিরুদ্ধে লড়াইয়ে দেশে এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। আর এই অভাব পূরণ করতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে টাটাগোষ্ঠী।

আরও পড়ুনঃ লিখেছেন রামকে নিয়ে, তবে কি রবি ঠাকুরও অপরাধী তৃনমূলের আমলে? পোস্টে উত্তর চাইছেন দিলীপ

তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে টাটা। টাটাদের এই সিদ্ধান্তের ফলে দেশে অক্সিজেনের সমস্যা অনেকটাই মিটবে বলে মত বিশেষজ্ঞদের। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের পরেই এই সিদ্ধান্তের কথা নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করে টাটা গোষ্ঠী।

দেশব্যাপী যেভাবে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে সেই জায়গায় টাটা গোষ্ঠীর এই প্রয়াস যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছেন সকলে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, যে অক্সিজেনের উত্‍পাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর জন্য কাজ চলছে। কয়েকটি শহরে বড় বড় কোভিড -১৯ হাসপাতাল নির্মিত হচ্ছে।

দেশের অনেক জায়গায় অক্সিজেনের চাহিদা দেখা দিয়েছে তাই কেন্দ্র, রাজ্য এবং সমস্ত প্রাইভেট হাসপাতাল গুলি যথাসম্ভব চেষ্টা করছে অক্সিজেন পৌঁছে দেওয়ার। উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় নতুন করে  দেশে সংক্রামিত হয়েছে প্রায় ৩ লক্ষ।

মৃত্যু হয়েছে ২০০০ করোনা আক্রান্তের। এমতাবস্থায় নতুন করে ভয় ধরাচ্ছে করোনার নতুন মিউট্যান্ট । দেশের চিকিত্‍সকদের কাছে বড় চ্যালেঞ্জ এই নতুন ধরণের করোনা ভাইরাসকে মোকাবিলা করা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত