নজরবন্দি ব্যুরোঃ লিখেছেন রামকে নিয়ে, তবে কি রবি ঠাকুরও অপরাধী তৃনমূলের আমলে? এমনই প্রশ্ন করে নিজের ফেসবুক থেকে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রামনবমী। আর এই ‘রাম’ কে নিয়েই বিজেপির সঙ্গে বিবাদ বাকি দলের। দলীয় ভাবে ‘জয় শ্রী রাম’ বলে থাকেন গেরুয়া শিবিরের সকলেই। তাতে একাধিক বার একাধিক প্রশ্নও উঠেছে। অনেকেই বলেছেন ভগবানের নাম কে দলের স্লোগানে পরিণত করা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলায় ‘মোদী মেড’ করোনা সামলাবে মমতার ‘বেঙ্গল ইঞ্জিন’, বালুরঘাটে আশ্বাস দলনেত্রীর


বাংলায় এই ‘রাম’ নিয়ে বর্তমান শাসক দল তথা তৃনমুলের সঙ্গে বিবাদ বিজেপির প্রথম থেকেই। রামের নামে রাজনীতি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে একাধিকবার এনেছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী এক সময়ে এই ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনে রাগান্বিত হতেন। ভিক্টোরিয়ায় তাঁর বক্তব্যের আগে এই স্লোগান উঠেছিলো বলে বক্তৃতা না দিয়ে মঞ্চ থেকে নেমে এসেছিলেন তিনি। পক্ষ প্রতিপক্ষের ঝড় বয়েছিল রাজ্য জুড়ে।

আজ রাম নবমীর দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাম এবং রবিন্দ্রনাথ দুই বিষয়কে একযোগে উপস্তিত করে পশ্ন তুলেছেন। নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাতে লেখা রবি ঠাকুরের রচনার কিয়দংশ, “রামকে যাহারা যুদ্ধক্ষেত্র ও কর্মক্ষেত্রে নর দেবতার আদর্শ বলিয়া গ্রহণ করিয়াছে, তাহাদের পৌরুষ, কর্তব্যনিষ্ঠা, ধর্ম পরতার আদর্শ আমাদের অপেক্ষা উচ্চতর”।


এবং ওই অংশ তুলে ধরে দিলীপ ঘোষ প্রশ্ন করেছেন, রবি ঠাকুর রামকে নিয়ে লিখে গেছেন, তাহলে কী তৃনমূলের আমলে তিনিও অপরাধী। আরও প্রশ্ন করেছেন, ভাবুন জয় শ্রীরাম বলা অপরাধ যে রাজ্যে। তেমন রাজ্যে কি কবিগুরু খুশি হতেন? তবে বিজেপির রাজ্য সভাপতির এই পোস্টে ইতিমধ্যেই বন্যা বয়েছে কমেন্টের।
লিখেছেন রামকে নিয়ে, তবে কি রবি ঠাকুরও অপরাধী তৃনমূলের আমলে? পোস্টে উত্তর চাইছেন দিলীপ। কমেন্টে একজন লিখেছেন দেখে ভালো লাগছে, মনীষীরা কবে রাম সম্পর্কে কি বলে গেছেন তা জানার জন্য পড়াশোনা করেছেন। শ্রদ্ধা বেড়ে গেল দাদা আপনার প্রতি। একজন লিখেছেন বাংলায় মন জানে রামায়ণ গায়ে কৃত্তিবাস রামায়ণ। একজন লিখেছেন ‘কবিগুরু অধুনা উত্তরপ্রদেশে গেলেও যে খুব খুশি হতেন এমনটাও নয়।’ আবার কিছু জন পরামর্শ দিয়েছেন অপরের কথায় উত্তেজিত না হয়ে নিজের কাজে অবিচল থাকতে।








