আজ ১৭ নভেম্বর ২০২৪, রবিবার। চাঁদ আজ মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। পঞ্জিকা অনুযায়ী, আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি।
অগ্রহায়ণ মাস বাংলা ক্যালেন্ডারের অষ্টম মাস এবং এটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার থেকে শুরু হচ্ছে অগ্রহায়ণ মাস। এই মাসে কিছু নির্দিষ্ট পুজো ও টোটকা পালনের মাধ্যমে জীবনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রগুলিতে উন্নতি সম্ভব।
আজ কুম্ভ রাশির জাতকদের জন্য সুনাম প্রাপ্তির সময়, কিন্তু সহকর্মীর দ্বারা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। সংসারে অশান্তি এবং শারীরিক সমস্যার জন্য সতর্ক থাকতে হবে।