নজরবন্দি ব্যুরোঃ আসলে এই বিশাল মহাবিশ্ব তো শুধু গ্রহ, উপগ্রহ আর নক্ষত্রের সমষ্টি নয়। রয়েছে লক্ষ লক্ষ অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু। এছাড়াও বহু অজানা বস্তু আছে যাদের খোঁজ এখনও চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এই মুহূর্তে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সেই রকমই একটি গ্রহাণু কিন্তু ধেয়ে আসছে পৃথিবীর দিকে!
আরও পড়ুনঃ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, পুলিশ ‘বাধা’ দেওয়ায় ঝামেলা চরমে


গ্রহাণুটির নামকরণ করা হয়েছে মিশরের একটি পৌরাণিক পাখি ‘বেণু’-র নামে। গল্প অনুযায়ী, এই পাখিটির যোগ রয়েছে সূর্য, সৃষ্টি এবং পুনর্জন্মের সঙ্গে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছে, বেণু লম্বায় ৩৮১ মিটারের বেশি এবং চওড়ায় ৫১০ মিটার। পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে মারাত্মক বিস্ফোরণ হতে পারে বলেই বিজ্ঞানীদের ধারণা।

জানা গিয়েছে, পৃথিবীর সঙ্গে বেণুর সংঘর্ষ হলে ১২ হাজার মেগাটন শক্তি নিঃসৃত হবে যা বর্তমান প্রজন্মের পরমাণু বোমার চেয়ে ২৪ গুণ বেশি ক্ষতি সাধন করতে সম্ভব। তবে, বেণু কিন্তু এখনও পৃথিবী থেকে অনেকটাই দূরে রয়েছে। তাও আনুমানিক ৭৫ লক্ষ কিলোমিটার দূরে। কিন্তু কত সালে পৃথিবীর সঙ্গে বেণুর সংঘর্ষ হতে পারে?



বিজ্ঞানীদের মতে, বেণু যদি এই একই গতিতে এগোতে থাকে এবং দিক পরিবর্তন না করে তাহলে আগামী ২১৮২ সালের ২৪ সেপ্টেম্বর পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে। তবে, সংঘর্ষ হবে কিনা তা কিন্তু নিশ্চিত নয়। বরং সম্ভাবনা অনেক কম।
পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু ‘বেণু’, এটি পরমাণু বোমার চেয়ে ২৪ গুণ শক্তিশালী!
এর আগেও একাধিক গ্রহাণু প্রাথমিকভাবে পৃথিবীর দিকে এগিয়ে আসলেও শেষ পর্যন্ত তা দিক পরিবর্তন করে নিয়েছে। এবার বেণুর ক্ষেত্রেও সেই রকমই সম্ভাবনা। প্রসঙ্গত, গ্রহাণুটির থেকে কিছুটা নমুনাও সংগ্রহ করে এনেছে নাসার যন্ত্র। সেক্ষেত্রে আগামী দিনে বেণু সম্পর্কে আরও সম্যক ধারণা পাওয়া যাবে।








