Himanta Biswa Sarma: ‘মুসলিম পুরুষদের বহু বিবাহকে সমর্থন করে না বিজেপি’, দাবি অসমের মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এবার মুসলিমদের বিয়ে নিয়ে বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বৃহস্পতিবার বলেন, তাঁর দলের অনেক মুসলমান নেতারাই আছেন যাদের আছে একাধিক বিয়ে। বিজেপি ওই সব নেতাদের বিরুদ্ধে বলে ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী। আর তাঁর এই বক্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা।

আরও পড়ুনঃ শুধুমাত্র গরু পাচার নয়, নিয়োগ দুর্নীতিতেও যুক্ত ছিলেন কেষ্ট!

এবার  হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যকে হাতিয়ার করে বিরোধী দল কংগ্রেসের তরফে দাবি করা হয়, এইভাবে রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিবর্তে সরকারের উচিত একটি আইন আনা। যাতে আগের স্ত্রীকে তালাক না দিয়ে একাধিক বিয়ে মুসলিম পুরুষদের করা থেকে বিরত করা যায়।

'মুসলিম পুরুষদের বহু বিবাহকে সমর্থন করে না বিজেপি', দাবি অসমের মুখ্যমন্ত্রীর
‘মুসলিম পুরুষদের বহু বিবাহকে সমর্থন করে না বিজেপি’, দাবি অসমের মুখ্যমন্ত্রীর

পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তিনি সেই ব্যবস্থার বিরুদ্ধে যেখানে মুসলিম মেয়েরা স্কুলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন এবং মুসলিম পুরুষরা ২-৩ জন মহিলাকে বিয়ে করে। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমরা ‘সবকা সাথ সবকা বিকাশ’ চাই।

‘মুসলিম পুরুষদের বহু বিবাহকে সমর্থন করে না বিজেপি’, মত হিমন্ত বিশ্ব শর্মার  

himantaমুখ্যমন্ত্রী এও বলেন, স্বাধীন ভারতে বসবাসকারী একজন পুরুষের  তিন থেকে চারজন মহিলাকে বিয়ে করার কোনও অধিকার থাকতে পারে না। তিনি জানান, বিজেপি এমন ব্যবস্থার পরিবর্তন চায়। যাতে মুসলিম মহিলাদের ন্যায়বিচার পেতে কোন অসুবিধা না হয়, সেটাই দেখবে ভারতীয় জনতা পার্টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর