বাঁকুড়া জেলার প্রথম স্থানাধিকারী রস্মিতা কে সংবর্ধনা বিজিটিএ-র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চম তথা বাঁকুড়া জেলার প্রথম স্থানাধিকারী ছাত্রী ও রাজ্যের মেরিট লিস্টে দ্বিতীয় ছাত্রী রস্মিতা সিনহা মহাপাত্র কে সংবর্ধনা দিল রাজ্যের সর্ববৃহৎ অরাজনৈতিক স্নাতক শিক্ষক সংগঠন বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন (বিজিটিএ)। এই সংগঠনটি “মাধ্যমিক ২০২০” কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা কর্মসূচির আয়োজন করেছে। তারই অঙ্গ হিসাবে গত বৃহস্পতিবার তারা বাঁকুড়া জেলার বিক্রমপুর রাধা-দামোদর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রশ্মিতা সিংহ মহাপাত্র কে সংবর্ধনা জ্ঞাপন করলেন।

আরও পড়ুনঃ বিদ্যুতের অস্বাভাবিক বিল ইস্যুতে CESC-র বিরুদ্ধে কড়া ব্যাবস্থা রাজ্য সরকারের।

বাঁকুড়া জেলার প্রথম স্থানাধিকারী অস্মিতা কে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ দাস, জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অয়ন দাস, বিদ্যুৎ পাত্র, অশোক গরাই, রামস্বরূপ নায়ক। জন্মলগ্ন থেকেই এই শিক্ষক সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। তাদের আমরা কখনো দেখেছি ফণি ঝড় থেকে শুরু করে আমফান বিপর্যয় ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে, আবার কখনো মহামারীর কারণে কোভিড -১৯ পরিস্থিতিতে ত্রাণ বিতরণ করতে। আবার কখনো দাঁড়িয়েছেন অসহায় ফুটবলারের পাশে, দাঁড়িয়েছেন বর্ধমানের ব্লাইন্ড স্কুলের পাশে।

আবার কখনো ফিরিয়ে দিয়েছেন বন্যায় ভেসে যাওয়া শিক্ষার্থীদের বই-খাতা। বাঁকুড়া জেলা বিজিটিএ মেধা তালিকায় স্থান পাওয়া এই জেলার ১৪ জন ছাত্র- ছাত্রীকেই সম্বর্ধনা প্রদান করবে। আজ রশ্মিতাকে দিয়ে তার সূচনা করলো। অভিজিৎবাবু জেলা সংগঠনের পক্ষ থেকে জেলার সমস্ত সফল ছাত্র-ছাত্রীদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। যারা কোনো বিশেষ কারণে অকৃতকার্য হয়েছে তাদের আগামীর জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান, “আমরা রাজ্যের সমস্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেবো। তাছাড়া সংগঠন সম্ভাবনাময় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে- এটা নিশ্চিত।” রাজ্য সভাপতি মাননীয় ধ্রুবপদ ঘোষাল মহাশয় জানিয়েছেন আমরা শিক্ষক, আমাদের সামাজিক দায়বদ্ধতা সর্বাধিক। শিক্ষা ও শিক্ষক সংক্রান্ত দাবি-দাওয়া ছাড়াও এই মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই রূপ নানান সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত ছিলাম আছি থাকবো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর