নির্বাচনের আগে মহা সমস্যায় পড়লেন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী তথা কবিগান শিল্পী অসীম সরকার। তাঁর হয়ে নাকি কাজই করতে চাইছেন না সে অঞ্চলের গেরুয়া কর্মীরা! এদিকে ভোটে জিততে গেলে কর্মীদের সাহায্য যে ভীষণ ভাবে প্রয়োজন তা হাড়ে হাড়ে জানেন হরিণঘাটার বিদায়ী বিধায়ক। সেই কারণে কর্মীদের কাছে তিনি সহযোগিতাও প্রার্থনা করলেন।
আরও পড়ুন: রামনবমীতে বালুরঘাটে একের পর এক বিশাল পদযাত্রায় সুকান্ত


একুশের বিধানসভা নির্বাচনে হরিণঘাটা থেকে জিতে বিধায়ক হন অসীম সরকার। এবারের আসন্ন লোকসভায় তাঁকে আবার পূর্ব বর্ধমানের টিকিট দিয়েছে বিজেপি। নাম ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। বিজেপি কর্মীদের একাংশ অসীম সরকারকে প্রার্থী হিসাবে মেনে নিতে চাননি।

রাস্তায় পোস্টারও দেখা যায়। তাতে লেখা হয়েছিল, “ক্লাস ফোর পাশ অসীম সরকারকে আমরা প্রার্থী হিসাবে মানি না।” পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ‘বহিরাগত’ ইস্যুতেও সরব হন গেরুয়া কর্মীরা। গত ১১ তারিখ কর্মীদের উদ্দেশ্যে একটি ঘোষণা রাখেন অসীম।



সেখানে তিনি আবেদন করেন, “বিজেপির প্রাক্তন ও বর্তমান কর্মীরা বিভিন্ন কারণে মনের দুঃখে বাড়িতে বসে আছেন। আমি অনুরোধ করব এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে আপনারা সহযোগিতা করুন। আমি সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব।”
বিমুখ বিজেপি কর্মীরা, সহযোগিতা প্রার্থনা পূর্ব বর্ধমানের পদ্ম প্রার্থী অসীমের

পূর্ব বর্ধমান কেন্দ্রটি উনিশের লোকসভায় তৃণমূলের দখলে আসে। তাহলেও এবার বিদায়ী সাংসদ সুনীল কুমার মণ্ডলকে টিকিট না দিয়ে শর্মিলা সরকারকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপিও আগের বারের পরেশ চন্দ্র দাসকে সরিয়ে অসীম সরকারকে পূর্ব বর্ধমানের প্রার্থী করেছে।







