আজ, বুধবার, রামনবমী। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটিকে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে কোথাও দলের তরফে অনুষ্ঠান আয়োজন করা হয়নি হয়েছে, হিন্দু সনাতনী বা রামভক্ত হিসেবে।
আরও পড়ুন: মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, রামলালার কপালে সূর্যতিলক, অযোধ্যায় মিশে গেল ধর্ম-বিজ্ঞান
মঙ্গলবারই বালুরঘাটে বিদায় সংসদ সুকান্ত মজুমদারের সমর্থনে বিশাল জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই খুব স্পষ্ট বার্তা ছিল, সম্পূর্ণ শক্তি দিয়ে এবারের রামনবমী পালন করতে হবে। আর হলও ঠিক সেরকম। বালুরঘাট থেকে শুরু করে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুশমন্ডি এবং হরিরামপুরে শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত মজুমদার। কাতারে কাতারে মানুষ তাঁর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটলেন।

ইতিহাস সাক্ষী ছিল সেদিন। ২২ জানুয়ারি, ২০২৪। অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হল। আর, বুধবার রামনবমীর দিন গোটা দেশ সাক্ষী থাকল এক অদ্ভুত দৃশ্যের। প্রতিষ্ঠিত বিগ্রহ রামলালার কপালে আঁকা হল ‘সূর্যতিলক’। কোথাও গিয়ে যেন মিশে গেল ধর্ম-বিজ্ঞান। সরযূ নদীর পাড়ে অগণিত ভক্তের উপস্থিতিতে পালিত হয়ে গেল এবছরের রামনবমী উৎসব।

রামনবমীতে বালুরঘাটে একের পর এক বিশাল পদযাত্রায় সুকান্ত
আয়না এবং লেন্স ব্যবহার করে দেশের কয়েকজন বিজ্ঞানী মন্দিরের চূড়া থেকে সূর্যরশ্মিকে প্রতিফলিত করে ফেললেন রামলালার কপালে। ‘সূর্যতিলক’-এর নেপথ্যে ছিলেন রুরকির ‘সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই)’-এর বিজ্ঞানী প্রদীপকুমার রামচারলা। তিনি জানিয়েছেন, ‘অপ্টো-মেকানিক্যাল সিস্টেম’-কে কাজে লাগিয়ে ব্যাপারটা ঘটানো হয়েছে। মোট চারটি আয়না এবং চারটি লেন্সের সাহায্যে। প্রতিবছরই রামনবমীতে এই দৃশ্য দেখা যাবে।
Latest News

ভোটের আগের রাতে ‘হানা’! ববি হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ঘিরে তীব্র বিতর্ক

হাইকোর্টে ‘সিংহম’ বিতর্ক: অজয় পালকে ঘিরে মামলা, ভোটের আগে কী বলল আদালত








