ইতিহাস সাক্ষী ছিল সেদিন। ২২ জানুয়ারি, ২০২৪। অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হল। আর, বুধবার রামনবমীর দিন গোটা দেশ সাক্ষী থাকল এক অদ্ভুত দৃশ্যের। প্রতিষ্ঠিত বিগ্রহ রামলালার কপালে আঁকা হল ‘সূর্যতিলক’। কোথাও গিয়ে যেন মিশে গেল ধর্ম-বিজ্ঞান। সরযূ নদীর পাড়ে অগণিত ভক্তের উপস্থিতিতে পালিত হয়ে গেল এবছরের রামনবমী উৎসব।
আরও পড়ুন: রামনবমীর মিছিলে বিজেপির অস্ত্র প্রদর্শন, বাজল ডিজে-ও, আদালতের সব নির্দেশ অমান্য হাওড়ায়!


আয়না এবং লেন্স ব্যবহার করে দেশের কয়েকজন বিজ্ঞানী মন্দিরের চূড়া থেকে সূর্যরশ্মিকে প্রতিফলিত করে ফেললেন রামলালার কপালে। ‘সূর্যতিলক’-এর নেপথ্যে ছিলেন রুরকির ‘সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই)’-এর বিজ্ঞানী প্রদীপকুমার রামচারলা। তিনি জানিয়েছেন, ‘অপ্টো-মেকানিক্যাল সিস্টেম’-কে কাজে লাগিয়ে ব্যাপারটা ঘটানো হয়েছে। মোট চারটি আয়না এবং চারটি লেন্সের সাহায্যে। প্রতিবছরই রামনবমীতে এই দৃশ্য দেখা যাবে।

রামনবমীকে কেন্দ্র করে বিগত কয়েকদিন আগে থেকেই এজে উঠেছে রামমন্দির। এদিন হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন অযোধ্যায়। প্রথমেই রামলালার অভিষেক সম্পন্ন হয় দুগ্ধ স্নানের মাধ্যমে। এরপর বেশ অনেকক্ষণ ধরে পুজো এবং আরতি। দুপুর ১২টার পর একেবারে মাহেন্দ্রক্ষণ মেনে রামলালার কপালে ফেলা হয় সূর্যতিলক।



মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, রামলালার কপালে সূর্যতিলক, অযোধ্যায় মিশে গেল ধর্ম-বিজ্ঞান
লোকসভা নির্বাচনের মাত্র দু’দিন আগে রামনবমী। ফলে, এ নিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা ছিলই দিনটিকে পালন করার। রাজ্যের নানান জায়গায় রামনবমীর মিছিল বেরোল। এবার শুধু বিজেপি-ই বা বলা যায় না! তৃণমূলের তরফেও বেরোল বেশ কয়েকটি মিছিল। অর্থাৎ, রাম অত্যন্ত প্রাসঙ্গিক উঠেছেন সাম্প্রতিক সময়ে তা বলাই বাহুল্য।








