নজরবন্দি ব্যুরো: সমস্যার সমাধান। এ বারের এশিয়া কাপ হচ্ছে পাকিস্তানেই। পাকিস্তানে বিশ্বকাপ হলেও ভারত কিন্তু খেলবে অন্য দেশে। গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবেন না রোহিত শর্মারা।
আরও পড়ুনঃ স্ত্রী মাংস রান্না না করায় নালিশ পুলিশ মামাকে, পরের দিন গ্রেপ্তার স্বয়ং স্বামী

এশিয়া কাপ হবে অন্য দেশে। এর পরেই পাকিস্তান বোর্ডের তরফে বার বার আক্রমণ করা হয়। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হল। এশিয়া কাপ পাকিস্তানেই হচ্ছে। কথা রাখল ভারতও।

তারা খেলবে অন্য দেশে। ভারতের ম্যাচগুলি কোন দেশে হবে তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা এমন কী ইংল্যান্ডেও ভারতের ম্যাচ হতে পারে। ভারত বনাম পাকিস্তান-সহ আরো পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। মোট ছ’টি দেশ নিয়ে এশিয়া কাপ শুরু হবে সেপ্টেম্বরে।
এশিয়া কাপ হবে পাকিস্তানেই, রোহিতরা খেলবেন অন্য দেশে

মোট ১৩ টি ম্যাচ হবে এশিয়া কাপে। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এবার ৫০ ওভারের ম্যাচ হবে এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।



