বামে ভোট টানতে ভরসা অশোক, শিলিগুড়ি পুরসভা জিততে মরিয়া সিপিআইএম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বামে ভোট টানতে ভরসা অশোক, এমনটাই সিদ্ধান্ত নিল সিপিআইএম। কদিন আগেও অশোক আত্মবিশ্বাসী ছিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে নিজের জয় নিয়ে। কিন্তু সেই আত্মবিশ্বাস গুঁড়িয়ে যায় ২রা মে বেলা বাড়ার সাথে সাথেই। একদা শিষ্য শংকরের কাছে শুধু পরাজিত নন, থার্ড হয়েছেন। তাঁকে প্রাপ্ত ভোটে ছাপিয়ে গিয়েছেন তৃণমূলের ওমপ্রকাশ মিশ্রও। গননার গতিপ্রকৃতি বুঝতে পেরে গণনার মাঝেই কাউন্টিং হল ছেড়েছিলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক।

আরও পড়ুনঃ ভবানীপুর ছাত্র সংঘর্ষে গ্রেপ্তার ৫, মাথায় ৯ সেলাই নিয়ে স্থিতিশীল অতিরিক্ত ওসি

পরে জানিয়ে দিয়েছিলেন আর সক্রিয় রাজনীতি নয়। কাজ করবেন পরামর্শদাতা হিসেবে। কিন্তু বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর, শিলিগুড়িতে বামে ভোট টানতে ভরসা অশোক। তা আবার বোঝাল সিপিআইএম। অশোক ভট্টাচার্য কে সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে বামফ্রন্টের মুখ করতে চায় সিপিআইএম। লক্ষ্য যেন তেন প্রকারেণ শিলিগুড়ি পুরসভা দখল।

২০১৬ নির্বাচনে রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর যে গুটিকয় কেন্দ্রে সিপিআইএম ভাল ফল করেছিল তারমধ্যে অন্যতম শিলিগুড়ি। কংগ্রেস কে সাথে নিয়ে শিলিগুড়ি পুরসভার বোর্ডও দখলে রেখেছিল বামেরা। সেটাও অশোকের নেতৃত্বেই। কিন্তু সময় বদলেছে। রাজ্যে দীর্ঘ্যদিন পুরসভা নির্বাচন হয়নি। প্রশাসক দিয়ে চালানো হচ্ছে পুরোবোর্ড। এদিকে বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বারের জন্যে জয়ী হয়ে অশোক কে সরিয়ে দিয়েছে শিলিগুড়ি পুরোবোর্ডের প্রশাসক পদ থেকে।

বামে ভোট টানতে ভরসা অশোক, শিলিগুড়ি পুরসভা জিততে মরিয়া সিপিআইএম।

এই পরিস্থিতিতে ফের ভোটে জিতে শিলিগুড়ি পুরসভার দখল নিতে চাইছে বামফ্রন্ট। অঙ্ক কষা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক ফলাফলে। বিধানসভা নির্বাচনে খারাপ ফল করলেও শিলিগুড়িতে ওয়ার্ডভিত্তিক নির্বাচনগুলিতে সিপিএম ভালো ফল করবে বলে মনে করছে অনেকেই। কারন বিজেপির নিচুস্তরে সংগঠন নেই। আর তৃণমূল আগে থেকেই পিছিয়ে।

বামে ভোট টানতে ভরসা অশোক ভট্টাচার্য, শিলিগুড়ি জিততে চায় সিপিআইএম
বামে ভোট টানতে ভরসা অশোক ভট্টাচার্য, শিলিগুড়ি জিততে চায় সিপিআইএম

এদিকে পুরসভা নির্বাচন নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘রাজ্যে ১৩৪ টি পুরসভা প্রশাসক দিয়ে চালাতে হচ্ছে। সেখানে নির্বাচন করানোর মুরোদ নেই, মুখ্যমন্ত্রী বিধানপরিষদ গঠন করবেন।’ জোট প্রসঙ্গে সূর্যকান্ত বলেন আর যার সাথেই জোট হোকনা কেন তৃণমূল বা বিজেপির সাথে কোনদিন জোট করা হবেনা। তিনি বলেন, পুরসভা নির্বাচনে জেলা ভিত্তিক জোট গড়ে লড়বে CPIM। বিভিন্ন জেলায় বিভিন্ন দলের শক্তির নিরিখে কার সাথে জোট করে লড়া হবে তা নিশ্চিত করবে বামফ্রন্ট। সূর্যের কথায়, আগামীতে রাজ্যকে পথ দেখাবে শক্তিশালী বামফ্রন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত