ভবানীপুর ছাত্র সংঘর্ষে গ্রেপ্তার ৫, মাথায় ৯ সেলাই নিয়ে স্থিতিশীল অতিরিক্ত ওসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভবানীপুর ছাত্র সংঘর্ষে গ্রেপ্তার ৫। মাথায় ৯ সেলাই নিয়ে আপাতত স্থিতিশীল ঘটনায় আহত অতিরিক্ত ওসি। তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিয়েছেন সর্বস্তরে। পরিকাঠামোর উন্নতি ঘটাতে রদবদল ঘটিয়েছেন একাধিক ক্ষেত্রে। জোর দেওয়া হয়েছে যুব তৃণমূলের ওপরেও। তার পরেও একাধিক জায়গায় ঘটা ছাত্র সংঘর্ষ প্রশ্ন তুলছে নয়া পরিকল্পনায়।

গতকাল আচমকা উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর চত্বর। ঘটনার কেন্দ্রস্থল আশুতোষ কলেজ। সূত্রের খবর দিন কয়েক ধরেই চাপা বিবাদ চলছিল আশুতোষ আর শ্যামাপ্রসাদ ছাত্র সংগঠনের মধ্যে। একই ভবেনর দুই শিফটের কলেজ আশুতোষ আর শ্যামাপ্রসাদ। গতকাল সেখানেই পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছিল একদল ছাত্র, অভিযোগ প্রতিবাদ সভার মাঝেই তাদের ওপর চড়াও হয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একাংশ।

আরও পড়ুনঃ ভারী বৃষ্টি রাজ্যে, ভাসার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলা গুলির

জখম ছাত্র ছাত্রীরা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেই সেখানেই বিবাদ হয় আরো একপ্রস্ত। হামলাকারীদের নামে অভিযোগ দায়ের করার সময়ই শুরু হয় হামলা। সুত্রের খবর তখনই শুরু হয় ইট বৃষ্টি।

ভবানীপুর ছাত্র সংঘর্ষে গ্রেপ্তার ৫, উঠে আসছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতার নাম।থানার সামনেই বিবাদে লিপ্ত হয় দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে পুলিশ। তখনই ইটের ঘায়ে আহত হন ভবানীপুর থানার অতিরিক্ত ওসি রাজিব শাহ। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে।

ভবানীপুর ছাত্র সংঘর্ষে গ্রেপ্তার ৫, মাথায় ৯ সেলাই নিয়ে স্থিতিশীল অতিরিক্ত ওসি

ভবানীপুর ছাত্র সংঘর্ষে গ্রেপ্তার ৫, অন্যদিকে মাথায় ৯ সেলাইয়ের পর আপাতত স্থিতিশীল তাঁর অবস্থা বলেই জানা হয়েছে হাসপাতাল সূত্রে। ঘটনার ২৪ঘন্টার মধ্যেই তদন্তে নেমে যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সূত্রের খবর তাদের মধ্যে উঠে আসছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন এক নেতার নামও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত