নজরবন্দি ব্যুরো: ভারী বৃষ্টি রাজ্যে, ভাসার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলা গুলির ।গত দুদিন ধরে আদ্রতাজনিত অস্বস্তি পরিবেশে নাজেহাল শহরবাসী। বিকেলের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমেনি।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর বলছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে। জানা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা শহর ও তার সংলগ্ন এলাকা গুলিতে। নিম্নচাপের প্রভাবে এই বছর বর্ষায় ঘাটতি হয় নি বৃষ্টির। কলকাতার একাধিক জায়গায় এখনো নামেনি জল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবারও নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গপোসাগরে।


আরও পড়ুনঃ কোন প্রতিক্রিয়া নেই, রাজনীতি ছেড়ে আপাতত গানে মজেছেন প্রপার নাউন বাবুল
এর ফলেই নামবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলীতে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে হবে বেশি বৃষ্টি। আবহাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে হবে মুষলধারায় বৃষ্টি। অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এবারে গাঙ্গেও বঙ্গে তৈরী হচ্ছে ঘূর্ণবাত। বঙ্গপোসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমানে জলীয়বাষ্প। তার জেরেই বৃষ্টির এমন দাপট জানাচ্ছে হাওয়া অফিস।
ভারী বৃষ্টি রাজ্যে, ভাসার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলা গুলির
ভারী বৃষ্টি রাজ্যে, ভাসার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলা গুলির ।আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম- মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর থেকে জলীয়বাষ্প টেনে আরো শক্তিশালী হবে। এর জেরেই ভারী বৃষ্টি হবে রাজ্যে।










