আক্রান্ত হওয়ার পরদিনই উচ্চতর নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আক্রান্ত হওয়ার পরদিনই উচ্চতর নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে গতকাল জলপাইগুড়ির ময়নায় জনৈক ক্রিকেটার অশোক দিন্দার হয়ে প্রচার করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি চলে যাওয়ার পর শেষ মুহূর্তের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন অশোক।

আর পড়ুনঃ পক্ষপাতিত্বের অভিযোগে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ৩ সরকারি অফিসারকে সরালো কমিশন।

এমন সময় ময়না বাজার দিয়ে তাঁর গাড়ি যাওয়ার সময় হামলা চালানো হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়। দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে পিঠে আঘাত লাগে অশোক দিন্দার। তাঁর গাড়ির চালকও ক্ষতিগ্রস্ত হন। স্থানীয় গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় অশোক দিন্দা ময়না থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তৃণমূলের তীব্র নিন্দা করেন অশোক দিন্দা। পিঠের এক্সরেও করান তিনি। আপাতত কিছুটা ভালো আছেন বলেও জানান তিনি। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের গুন্ডাবাহিনীই হামলা চালিয়েছে অশোক দিন্দার উপর।

এদিকে নির্বাচনের আগে প্রার্থীর আক্রান্ত হওয়ার খবরে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। এই ব্যাপারে রিপোর্ট তলব করেছে তারা। এদিকে আক্রান্ত হওয়ার পরদিনই অশোকের নিরাপত্তা বাড়িয়ে দিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এবার থেকে তিনি পাবেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। এখন থেকে সবসময় অশোক দিন্দাকে ঘিরে রাখবে ২০ জন সিআরপিএফ জওয়ান। সবসময় তাঁর নিরাপত্তার জন্য থাকবে হোম প্রোটেকশন টিম এবং ক্লোজ প্রোটেকশন টিম। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এমন ঘটনা ঘটিয়ে ভোটের আগে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে শাসকশিবির তৃণমূলের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল।

আক্রান্ত হওয়ার পরদিনই উচ্চতর নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। কারন অশোককে প্রার্থী হিসেবে পছন্দ নয় বিজেপির অন্দরমহলের। তাই এ হল নব্য ও আদি বিজেপির লড়াইয়ের ফল। ভোটের আগে এখন অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত উত্তরবঙ্গের ময়না বিধানসভা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত