Wriddhiman Saha : বিষয়টি পুনঃবিবেচনা করা হোক, ঋদ্ধি প্রসঙ্গে সৌরভকে চিঠি অশোক ভট্টাচার্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ঋদ্ধিমান সাহাকে নিয়ে তোলপাড় গোটা দেশের ক্রিকেট মহল। গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই। সেখানে অন্যান্য তারকারা স্থান পেলেও বাদ যান ঋদ্ধিমান। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন গোটা দেশের বহু ক্রিকেটঅনুরাগী। এবার ঋদ্ধিমান সাহাকে দলে ফেরানোর আর্জি নিয়ে সৌরভ গাঙ্গুকি চিঠি লিখলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

আরও পড়ুনঃ Anis Khan: আগে অপরাধীরা শাস্তি পাক, সরকারি চাকরি নিতে নারাজ আনিসের বাবা

- Advertisement -

পূর্বেই বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছিল, ভারতীয় দলের একটা বিরাট অংশ নাকি আর দলে দেখতে চায়না ঋদ্ধিমানকে। তাদের দরকার নতুন মুখ। তাই নতুন ব্যাকআপ কিপারের জন্যই ঋদ্ধিকে সরানোর সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। গত শনিবার অক্ষরে অক্ষরে মিলেও যায় সমস্ত কিছু। তারপর থেকেই ঋদ্ধিমান প্রসঙ্গে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট মহল।

শুধুমাত্র নেটমাধ্যমই নয় ঋদ্ধিমানকে দলে ফেরানোর দাবি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি চত্বর। তাকে দলে ফেরানোর দাবিতে প্রতিবাদে সরব হয় শিলিগুড়ির ইয়ুথ ক্লাব ও ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই নিয়ে ইউথ ক্লাবের সভাপতির রাজকুমার সাহা বলেন, “আমরা চাই দ্রুত পাপালিকে দলে ফেরানো হোক। ওঁকে বাদ দেওয়া মানে গোটা শিলিগুড়ির অপমান। এভাবে কাউকে দল থেকে বের করে দেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।”

বিষয়টি পুনঃবিবেচনা করা হোক, ঋদ্ধি প্রসঙ্গে সরব প্রবীণ বাম নেতা

বিষয়টি পুনঃবিবেচনা করা হোক, ঋদ্ধি প্রসঙ্গে সৌরভকে চিঠি অশোক ভট্টাচার্যের
বিষয়টি পুনঃবিবেচনা করা হোক, ঋদ্ধি প্রসঙ্গে সৌরভকে চিঠি অশোক ভট্টাচার্যের

তারপর যত সময় এগোয় ঋদ্ধিকে দলে ফেরানোর দাবি ওঠে গোটা দেশে। এবার আসরে নামলেন প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য। এই বঙ্গ তারকাকে নিয়ে পুনঃবিবেচনার দাবি জানিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি লেখেন তিনি। অশোক বাবু লেখেন, ”শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় ক্রিকেট দলে ঋদ্ধিমানকে না দেখতে পেয়ে, কিছুটা হতাশা হয়েই তোমাকে এই চিঠি লেখা। তোমার মতো পাপালিকে নিয়েও আমাদের গর্ব। তাই সকলের তরফ থেকে তোমাকে অনুরোধ, পারলে ঋদ্ধিমান সাহার ভারতীয় দলে না থাকার বিষয়টি পুনঃবিবেচনা করা হোক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর