নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে উত্তেজনা আসানসোলে। বুথের মধ্যে মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ। আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারির অভিযোগ তার গায়ে হাত তোলা হয়েছে এবং তাঁকে মারতে লোক পাঠিয়েছেন তৃণমূলের নেতা।
আরও পড়ুনঃ কমেছে করোনা সংক্রমণ, চিন্তায় রাখছে মৃত্যুর হার
তার আরও অভিযোগ পুলিসের চোখের সামনে শাসকদল এই ঘটনা ঘটালেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। এই চৈতালি তিওয়ারি হলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী । সকালে তিনি হাজি কদমস্কুলের বুথ পরিদর্শনে যান। কিন্তু স্কুল-বুথে ঢোকার আগেই ভোটারদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি।
তবে চৈতালির অভিযোগ, তৃণমূলের লোক বিক্ষোভ দেখিয়েছে। চৈতালির সঙ্গে ছিলেন তাঁর স্বামী জিতেন্দ্র তিওয়ারিও। বিক্ষোভকারীদের অভিযোগ, জিতেন্দ্র ওই এলাকায় বহিরাগত, সেক্ষেত্রে তিনি কেন বুথে ঢোকার চেষ্টা করছেন? তাঁকে বাধা দেয় পুলিশও।

পুরভোটে উত্তেজনা আসানসোলে, জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে হেনস্থা, অভিযোগ তৃণমূলের দিকে
জিতেন্দ্র তিওয়ারির পাল্টা বক্তব্য, তিনি নির্বাচনী এজেন্ট। সেক্ষেত্রে তিনি বুথ পরিদর্শনে আসতেই পারেন। পুলিশও জিতেন্দ্র তিওয়ারিকে বুথে ঢুকতে বাধা দেয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সস্ত্রীক জিতেন্দ্র। চৈতালি তিওয়ারিকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।



