BJP’র হয়ে কাজ করছে কমিশন! ভোট মিটলেই সবার ‘চ্যাট’ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ BJP’র হয়ে কাজ করছে কমিশন! একথা আগেও বহুবার বলেছেন তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।আজ সেকথা বলার সঙ্গে আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর কাছে আছে পর্যবেক্ষকদের ‘চ্যাট। ভোট মিটলেই সেসব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। আজ বোল্পুরের সাংবাদিক বৈঠক থেকে একথা সাফ জানিয়ে দিলেন তিনি।

আরও পড়ুনঃ পাঠ নিয়েছে অতীত থেকে, এই আকালে কেরলে উদবৃত্ত অক্সিজেন।

করোনা কালে ৮ দফায় ভোট হওয়া নিয়ে এর আগেও একাধিক বার কটাক্ষ করেছিলেন তিনি কমিশনকে। দেশ জুড়ে পরিস্থিতি ভয়ানক হয়ার পরেও আর্জি জানিয়েছিলেন অন্তত শেষ দু দসফার ভোট একত্রে করাতে। তবু রাজি হয়নি কমিশন। সেই নিয়েও আজকের বৈথক থেকে তোপ দেগে তিনি বলেছেন, শুধু মাত্র বাংলায় বিজেপিকে জেতানোর জন্যই এই কঠিন পরিস্থিতিতেও ৮ দফায় ভোট করাছহে নির্বাচন কমিশন,

দেশ জুড়ে সঙ্ক্রমণ হুহু করে বাড়ায় কমিশন নির্দেশ দিয়েছে রাজনৈতিক সভা, মিছিল বন্ধ রাখতে। সেই নিয়েও ত্রিনমূলের তরফে একাধিক বার জানানো হয়েছে, এই সিদ্ধনাত অনেক আগেই নেওয়া উচিত ছিল। এই মুহুর্তে শেষ দু দফার সব সভা মিছিল বাতিল করে মুখ্যমন্ত্রী করছেন সাংবাদিক বৈঠক। আজ বীরভূমে প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন তিনি, উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডলও।

আজকের সাংবাদিক বৈঠক থেকে বিভিন্ন বিষয়ে কমিশনের ওপর তোপ দেগেছেন তিনি। সঙ্গে অনুব্রত মণ্ডল অরফে কেষ্টদাকে ভোটের সময় নজরবন্দি করা নিয়েও কমিশনের  ওপর ক্ষোভ উগরে দিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন এটি বেআইনি কাজ। তার পরেই কমিশন এবং বিজেপির যোগ সূত্র নিয়ে ফের মুখ খোলেন দলনেত্রী।

আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, “কমিশন ফোন করে নির্দেশ দিচ্ছে আমাদের দলের নেতাদের নির্বাচনের আগে গ্রেফতার করে নিতে। আমার কাছে সব কিছুর হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। আমার কাছে যা প্রমাণ আছে, আমি ঠিক করেছি নির্বাচনের পরে সুপ্রিম কোর্টে আমি যাব।” এবং সেই প্রসঙ্গে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে জেলা পুলিশ আধিকারিকদের একাংশের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনেন।

কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ এর আগেওতুলেছেন তিনি। আজ পর্যেবক্ষকদের চ্যাট সামনে এনে জানিয়েছেন নিরপেক্ষ ও স্বচ্ছভাবে ভোট করানোর আবেদন জানাতে ভোট মিটলেই তিনি সুপ্রিম কোর্টে যাবেন সেসব নিয়ে। সঙ্গে তিনি এও বলেন, ”আমরা ২০১৬ সালেও সহ্য করেছি। এবারও দেখছি। এই ভোট হয়ে যাওয়ার পর আমরা দেশের সর্বোচ্চ আদালতে যাব। কমিশন যাতে নিরপেক্ষভাবে ভোট করায়, তার আবেদন জানাব। আমরা একটু বেশি মাথা নত করে ফেলেছি, একটু বেশি সম্মান দিয়ে ফেলেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন