নজরবন্দি ব্যুরোঃ গতবছর প্রমোদতরীতে মাদক কাণ্ডে ক্লিনচিট পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবিকে দেওয়া জেরায় মন্তব্য করেছেন শাহরুখ পুত্র। তিনি জানিয়েছেন, মার্কিন প্রদেশে থাকার সময় অনিদ্রার কারণে গাঁজা সেবন করতাম। অনিদ্রা থেকে মুক্তি পেতে মাদক সেবন করতাম শুক্রবার এনসিবির তরফে যে চার্জশিট ফাইল করা হয়েছে, সেখানেই এর উল্লেখ রয়েছে। কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে নাম নেই আরিয়ান খানের।
আরও পড়ুনঃ Bank Holidays June 2022: জুন মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে?


২০১৮ সালে স্নাতক পর্বে মার্কিন প্রদেশে ছিলেন তিনি। সেখানেই অনিদ্রা থেকে মুক্তি পেতে মাদক সেবন করতেন তিনি। কয়েকটি প্রতিবেদন থেকেই এবিষয়ে জানতে পেরেছিলেন তিনি। মুম্বইতে এসে বান্দ্রার একটি মাদক পাচারকারীর নাম সে জানত কিন্তু তার নাম এবং সে কোথায় থাকত তা জানত না। এবিষয়ে তাঁর এক বন্ধু সাহায্য করেছিল।

শুক্রবার মাদক মামলায় এনসিবি ক্লিনচিট দিয়েছে আরিয়ান খানকে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আরিয়ান সহ অন্যান্যদের বিরুদ্ধে পোক্ত তথ্য নেই যেখানে তাঁরা মাদক চক্রের সঙ্গে যুক্ত। তাই তাঁদের নাম চার্জশিটে উল্লেখ্য নেই।


অনিদ্রা থেকে মুক্তি পেতে মাদক সেবন করতাম, স্বীকার করেছিল আরিয়ান

এনসিবির তরফে জানানো হয়েছে, গত বছরের ৬ অক্টোবর প্রমোদতরীতে কোনও মাদক ব্যবহার করেননি। এমনকি তদন্তের জন্য আরিয়ান খানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়নি। এই মামলা সক্রান্ত কোনও বিষয়ে চ্যাট উদ্ধার হয়নি। কিন্তু এনসিবির কাছে আরিয়ান খান জানিয়েছেন মার্কিন প্রদেশে থাকাকালীন তিনি মাদক সেবন করতেন।







