Bank Holidays June 2022: জুন মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জুন মাস পড়বে ঠিক ২ দিন পরে। আর ২০২২ সালের জুন মাসের প্রায় অর্ধেক দিনই ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে দেশজুড়ে। তাই যদি আগামী মাসে ব্যাঙ্কে আপনার প্রচুর কাজ করার থাকে তাহলে সেই কাজের কিছুটা কাল এবং পরশু অর্থাৎ আগামী ২ দিনের মধ্যেই সেরে ফেলতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে জুন মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুনঃ অভিষেক মাত্রা ছাড়িয়েছেন, মুখ্যসচিবকে পদক্ষেপ নেওয়ার আর্জি রাজ্যপালের

সেই কারনেই ছুটির দিন ভুল করে ব্যাঙ্কে চলে গেলেই সমস্যায় পড়তে হবে আপনাকে। আগেভাগে সেই ছুটির দিনগুলো জানা থাকলে সেই দিন গুলোতে ব্যাঙ্কে যাওয়ার পণ্ড শ্রম করতে হবে না আপনাকে। জুন মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। তবে এটা ঠিক যে মোট ৮ দিন ছুটি থাকলেও সব রাজ্যেই একসঙ্গে তা থাকবে না। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ছুটির দিন থাকবে জুন মাসে।

bank 3

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিনটি ক্যাটেগরিতে ছুটির তালিকা প্রকাশ করে থাকে। সেই তালিকা অন্যযায়ী সব রাজ্যেই ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে ৬ দিন সপ্তাহান্তের ছুটি রয়েছে আর দু’দিন অতিরিক্ত ছুটি রয়েছে। দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের এই ছুটির তালিকা মেনে চলে। কাজেই জুন মাসের সাধারণ ছুটির সাথে আরও অতিরিক্ত কয়েকদিন বন্ধ থাকতে চলেছে দেশের ব্যাঙ্ক গুলি।

জুন মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে?

জুন মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে?
জুন মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে?

২ জুন- মহারাণা প্রতাপ জয়ন্তী। ৩ জুন- শ্রী গুরু অর্জুন দেবজির প্রয়াণ দিবস। ৫ জুন সাপ্তাহিক ছুটি। ১১ জুন মাসের দ্বিতীয় শনিবার। ১২ জুন সাপ্তাহিক ছুটি। ১৪ জুন গুরু কবীর জয়ন্তী। ১৫ জুন গুরু হরগোবিন্দ জয়ন্তী। ১৯ জুন সাপ্তাহিক ছুটি। ২৫ জুন মাসের চতুর্থ শনিবার। ২৬ জুন সাপ্তাহিক ছুটি।

bank 2

তবে রিজার্ভ ব্যাঙ্কের তালিকা থেকে স্পষ্ট, ব্যাঙ্কের অতিরিক্ত ছুটি থাকছে না পশ্চিমবঙ্গে। মাসে চারটি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবারই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে বর্তমানে ছুটির দিনগুলিতেও টাকা লেনদেনের সুবিধা পান ব্যাঙ্কের গ্রাহকেরা। সেই সুবিধা এনে দিয়েছে বিভিন্ন অনলাইন মাধ্যম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত