ফের একবার বিয়ের পিঁড়িতে অরুণ লাল! কিন্তু কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। আগামী ২ মে বিয়ে করতে চলেছেন বাংলার বর্তমান কোচ। পাত্রী বুলবুল সাহা। তিনি অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুনঃ দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজারের বেশি করোনা আক্রান্ত

কিন্তু ক্যানসারকে হারিয়ে দেওয়া ভারতের প্রাক্তন ওপেনার ফের বিয়ে করবেন? ৬৬ বছর বয়সে এসে ? তাও প্রথম স্ত্রী জীবিত। একই বাড়িতে থাকেন। যথেষ্ট সুসম্পর্ক। তবুও কেন এমন সিদ্ধান্ত নিলেন? ২ মে দ্বিতীয় বিয়ে বাংলার কোচের।

ফের একবার বিয়ের পিঁড়িতে অরুণ লাল! কিন্তু কেন?
ফের একবার বিয়ের পিঁড়িতে অরুণ লাল! কিন্তু কেন?

পাত্রী ৩৭ বছরের বুলবুল সাহা। তিনি আরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কলকাতার একটি অভিজাত হোটেলে বসবে বিয়ের আসর। প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই আবার বিয়ে করতে চলেছেন বাংলার কোচ। আসলে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুল।

ফের একবার বিয়ের পিঁড়িতে অরুণ লাল! কিন্তু কেন?

ফের একবার বিয়ের পিঁড়িতে অরুণ লাল! কিন্তু কেন?

শোনা যাচ্ছে রীনা দেবীর শুশ্রূষাও করবেন তিনি। তবে অরুণ লাল নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। উল্লেখ্য ২০১৬ সালে চোয়ালের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হার মানেননি। মারণরোগকে হার মানিয়ে আবার মাঠে ফিরে এসেছেন। আর এ বার নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

6 10

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত