গ্রেফতারি পরোয়ানা জারি সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে! কিন্তু কেন?

Saumitra Khan: সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো এবং মারধরের অভিযোগ ছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গ্রেফতারি পরোয়ানা জারি বিজেপি নেতা তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে! আগের একটি পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি বলে জানা গিয়েছে। যদিও সাংসদ সৌমিত্র বাবু জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূল না করলেই বিরোধীদের নামে মামলা দায়ের হয় এবং তাঁর সঙ্গেও একই ঘটনা ঘটেছে’।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি, রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্তের

soumitra2

সূত্রের খবর ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে। সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো এবং মারধরের অভিযোগ ছিল। সেই মামলাতেই তদন্ত করে আদালতে চার্জশিট পেশ করেছিল পুলিশ। এর পরেই সৌমিত্রকে তলব করে আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারি সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে! কিন্তু কেন?

soumitra3

 

অভিযোগ, একাধিক বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। বার বার হাজিরা এড়িয়েছেন। আর তা নিয়েই মঙ্গলবার বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ৯ জুলাই ফের সৌমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশও দিয়েছে এমপি এমএলএ আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত