‘আমাকেও গ্রেপ্তার করুন’, কেন্দ্রকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে টুইট রাহুলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘আমাকেও গ্রেপ্তার করুন’,কেন্দ্রকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে টুইট প্রাক্তম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। করোনা টিকার অভাবে বহু রাজ্যের টিকাকরণ কর্মসুচীতে ব্যাঘাত ঘটেছে। এমন সময়ে দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে বেশ কিছু পোস্টা। পোস্টারে লেখা আছে, “মোদিজি, আমাদের সন্তানদের জন্য বরাদ্দ টিকা বিদেশে কেন পাঠালেন?’’ এই পোস্টার ছড়ানোর জেরে গ্রেফতার করা হয় ১৭ জনকে। এর পরেই এই গ্রেফতারির বিরুদ্ধে গর্জে ওঠেন রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস নেতা।

আরও পড়ুনঃ এবার ভ্যাকসিন নিতে আর লাইনে দাঁড়াতে হবে না, ব্যবস্থা করলো কোলকাতা পুরসভা

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত ওই ১৭ জন ব্যাক্তির বিরুদ্ধে ২১টি মামলা করা হয়। যার মধ্যে অন্যের সম্পত্তি নষ্ট করার অভিযোগে মামলা করা হয়েছে। আর এই মামলার বিরুদ্ধেই সরব হয়েছেন রাহুল। এদিন টুইটে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তিনি লিখেছেন, ‘‘আমাকেও অ্যারেস্ট করুন।’’

অন্যদিকে, মণিপুরের বিজেপি রাজ্য সভাপতি টিকেন্দ্র সিং-এর করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বিজেপি রাজ্য সভাপতির মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের মধ্যে একজন সাংবাদিক ও অপরজন এক সমাজকর্মী।

অভিযোগ, ওই দুই ব্যাক্তি টিকেন্দ্র সিং-এর মৃত্যু নিয়ে কটাক্ষ করে কমেন্ট করেছেন, যেখানে তারা লিখেছেন ‘‘এক্ষেত্রে গোবল ও গোমূত্র কাজ করল না।’’ জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের ধারাইয় মামলা করা হয়েছে। এবং তাঁদের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন