Partha-Arpita: পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেটে গিয়েছে চার দিনেরও বেশি সময়। বিশাল বিশাল বিলাসবহুল ফ্ল্যাটে হাইফাই লাইফস্টাইলে অভ্যস্ত অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। এখন জেলের অন্ধকার সেলের নতুন বাসিন্দা। SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ ঘনিষ্ঠ বান্ধবী আর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। জেলে আসার পর প্রথমে সাংঘাতিক ভেঙে পড়ার পড়েছিলেন তাঁরা দুজনেই।

আরও পড়ুনঃ ১৭ বছরের সম্পর্ক ত্যাগ! বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশ কুমারের

এদিকে শরীরের একাধিক জায়গায় ব্যথায় কষ্ট পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।‌ প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে নিয়ে যাওয়ার পর থেকেই পা ফুলছিল তাঁর। এবার নিতম্বে ব্যথা শুরু হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রথমদিন থেকেই জেলে চিকিৎসার সমস্যা নিয়ে অসন্তুষ্ট ছিলেন পার্থ। বার বার অভিযোগ করছিলেন। শেষমেষ তাঁর চিকিৎসার সুব্যবস্থা করতে চলেছে জেল কর্তৃপক্ষ। তবে বাইরে নয়, জেলের ভেতরেই হবে চিকিৎসা।

পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা
পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা

কর্তৃপক্ষকে জানিয়েছেন, অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছে তাঁর। সেইসঙ্গে ফুলে যাওয়ার জন্য পায়ে আগের মতো জোর পাচ্ছেন না। তাই জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, জেলের চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর পার্থর চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আনা হবে। প্রথম জেলের খাবার খেতে সমস্যা হচ্ছিল তাঁর। এখন আর জেলের খাবার নিয়ে কোনও অভিযোগ করছেন না তিনি। যা দেওয়া হচ্ছে, তাই খাচ্ছেন। অন্যদিকে, তিনি আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি ‘বান্ধবী’ অর্পিতার খোঁজ নিয়েছেন বলেও শোনা গেছে।

পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা
পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা

এককালে প্রসেনজিৎ, সোহমের মত টলিউডের প্রথম সারির নায়কদের নায়িকা হিসেবে যাকে দেখেছেন আজ তিনিই তাদের পাশে। সহবন্দিরা অর্পিতাকে খানিক সম্ভ্রমের নজরেই দেখছেন বলে খবর। রীতিমতো তোয়াজ করে চলছেন অন্য বন্দিরা। জ্বরে কাবু পার্থ ঘনিষ্ঠ নায়িকার সেবা যত্নেও তাই কমতি নেই। সহবন্দিরা কেউ তাঁর কাপড় কেচে দিচ্ছেন। কেউ কম্বল দিয়ে বিছানা করে দিচ্ছেন। কেউ আবার খাবার এনে দিচ্ছেন। ২৪ ঘণ্টা অর্পিতা সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন সেলের অন্যান্য কয়েদিরা।

পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা

পার্থর নিতম্বে ব্যথা, জ্বরে বেহুঁশ বান্ধবী আর্পিতা, ফাই ফরমাশ খাটছেন সহ বন্দিরা

জেলে বসে মায়ের চিন্তায় উদ্বিগ্ন মেয়ে। পোষ্য কুকুরগুলোর পরিণতি ভেবেও চোখ ভিজে উঠছে অর্পিতার। আইনজীবীর কাছে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান তিনি জেলবন্দি হওয়ায় এখন আয়াদের টাকা দিচ্ছে কে? নেল আর্ট পার্লারের কর্মীদের বেতনই বা দেবে কে? তার প্রিয় পোষ্যগুলির খবরও নিতে ভোলেননি অর্পিতা বলে খবর। সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের মতো অবসর কাটাতে তিনিও বইতেই খুঁজছেন মুক্তি। তিনি বইয়ের সঙ্গে পেন খাতাও চেয়েছেন বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত