২৪ ঘন্টার মধ্যে ফেরানো হল অরূপকে, দেওয়া হল বাড়তি দায়িত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খোদ দলনেত্রীর নির্দেশ অমান্য করার জন্য দক্ষিণ ২৪ পরগণার  কোঅর্ডিনেটর পদ থেকে সরানো হয়েছিল অরূপ বিশ্বাসকে। ২৪ ঘন্টার মধ্যে ফেরানো হল অরূপকে। সঙ্গে পেলেন জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের দায়িত্ব। এই কথা জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পুলক রায়কে দেওয়া হয়েছে হাওড়া, হুগলীর দায়িত্ব। 

আরও পড়ুনঃ মহিলারা এমন পোশাক পরেন যাতে পুরুষরা ‘উত্তেজিত’ হয়ে ওঠে, বিতর্কিত মন্তব্য BJP নেতার

বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগণার কোঅর্ডিনেটর পদ থেকে সরিয়ে দেওয়া হয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে। সেই পদে আনা হয়েছিল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং শওকত মোল্লা। 

অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে উপেক্ষা করে একাধিক জায়গায় তৃণমূলের চুড়ান্ত তালিকায় না থাকা প্রার্থীরা মনোনয়ন জমা করেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই দক্ষিণ ২৪ পরগণার সমন্বয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। 

দলনেত্রীর নির্দেশ কেন অমান্য করা হল তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, অভিষেক ঘনিষ্ঠদের দায়িত্ব দিয়ে কী বার্তা দিতে চাইছে তৃণমূল? কারণ দলের পুরাতনদের সতীর্থদের ওপর আস্থা রেখেই এই পদে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে শেষ মুহুর্তে কেন বদল করা হল? 

সোমবার নাকতলার বাসভবন থেকে কো-অর্ডিনেটর পদের তালিকা প্রকাশ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই তালিকায় ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরাতন পদ্ধতি মেনে দলের পুরাতন নেতাদের সেই দায়িত্ব দিয়েছিল তৃণমূল। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল আইপ্যাক সংস্থার সঙ্গে রাশ আলগা হতেই পুরাতন স্ট্র্যাটেজিতে ফিরতে চাইছে তৃণমূল। নতুন পদে দক্ষিণ ২৪ পরগণার দায়িত্ব পান শুভাশিস চক্রবর্তী এবং অরূপ বিশ্বাস।  

২৪ ঘন্টার মধ্যে ফেরানো হল অরূপকে, বাড়ল দায়িত্ব 

২৪ ঘন্টার মধ্যে ফেরানো হল অরূপকে, বাড়ল দায়িত্ব 
২৪ ঘন্টার মধ্যে ফেরানো হল অরূপকে, বাড়ল দায়িত্ব

সম্প্রতি তালিকা বিভ্রাটকে ঘিরে তৃণমূলের অন্দরে ব্যাপক জলঘোলা শুরু হয়েছিল। দলের তরফে চুরান্ত তালিকাকে উপেক্ষা করেই মনোনয়ন জমা দিতে শুরু করেন অনেকেই। তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতেই কী এই পদক্ষেপ নেওয়া হয়েছে? এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অভিষেক ঘনিষ্ট দুই নেতা। অরূপ বিশ্বাসের সঙ্গে দুই জনকে রাখা হয়েছে সমন্বয় কমিটিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন