এক ফ্রেমে অর্ণব-অরিজিৎ, ওপার বাংলার শিল্পীর সুরে গলা দেবেন অরিজিৎ? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলা দেশে যখন সবাই যখন শাকিবে মাতোয়ারা, তখন আরও একটি বড় চমক হাজির হয় সোশ্যাল মিডিয়ায়। একফ্রেমে দেখা দিলেন অরিজিৎ সিং ও ওপারবাংলার শায়ান চৌধুরী অর্ণব। কাজের সুত্রে অর্ণব এখন কলকাতায়। এপার বাংলায় অর্ণবের গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন: নতুন জুটি দেব-সৌমিতৃষার রসায়নে মজল মিঠাই ভক্তরা, সামনে এলো ছবির ঝলক!

‘কোক স্টুডিও বাংলা’র কাজের ফাঁকে দেখা করলেন অরিজিৎ সিংয়ের সঙ্গে। তার পর থেকেই জল্পনা শুরু। তা হলে কি নতুন কোনও কাজ করবেন একসঙ্গে তাঁরা? শিল্পী অর্ণব নিজের সমাজমাধ্যমের পাতায় অরিজিতের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন,

7 19

‘‘এত দিন পর দেখা৷ একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ, তোমাকে ধন্যবাদ৷ গত সন্ধ্যাটা অসাধারণ কেটেছে৷ ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরও কিছুটা সময় থাকার৷ কী মজাদার সব খাবার। আর তোমার সঙ্গে দেখা হওয়াটা একটা উপহারের মতো।’’ শেষে অর্ণব লেখেন, ‘‘খুব শীঘ্রই গানটা পাঠাচ্ছি তোমাকে।’’

9 15

এক ফ্রেমে অর্ণব-অরিজিৎ, ওপার বাংলার শিল্পীর সুরে গলা দেবেন অরিজিৎ? জল্পনা তুঙ্গে

তাতেই জল্পনা উস্কে দিয়েছেন অর্ণব। যা থেকে অনুমান করা যায়, তার সুরে অচিরেই অরিজিতের ভরাট কণ্ঠ বসতে চলেছে। তবে সেটা কি হালের আলোচিত ‘কোক স্টুডিও বাংলা’র জন্য? নাকি অন্য কোনও প্রজেক্টে, তা এখনও অস্পষ্ট। তবে অর্ণব-অরিজিতের সমন্বয়ে যে অনন্য কিছুই হবে, এটুকু আস্থা শ্রোতাদের মনে আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত