জম্মু হাইওয়েতে সেনা জঙ্গি সংঘর্ষ, নিকেশ ৪ জঙ্গি ও আহত দুই সেনাকর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু হাইওয়েতে সেনা জঙ্গি সংঘর্ষ, নিকেশ ৪ জঙ্গি ও আহত দুই সেনাকর্মী ।ফের জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ জম্মুর নাগরোটা জেলায় শুরু হয় গুলির লড়াই। সুত্রের খবর, ঘটনাটি ঘটেছে জম্মুর নাগরোটা জেলায় হাইওয়ের উপর এক টোল প্লাজার সামনে। ৪জঙ্গি নিকেশ হয়েছে।

আরও পড়ুনঃকর্মী খুনের প্রতিবাদে বিজেপির ডাকা বনধে থমথমে তুফানগঞ্জ

জানা গেছে, একটি বাসে করে জঙ্গিরা জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। বাসটি টোলের সামনে আসতেই সন্দেহ হয় নিরাপত্তাবাহিনীদের। বাসটি আটকে দেওয়া হয়। সেখানেই শুরু হয় গুলির লড়াই। আহত হয়েছেন দুই সেনা কর্মী। ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। চলছে তল্লাশি।

অপরদিকে, বুধবার বিকেলে নিরাপত্তাবাহিনীদের উপরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনাটি ঘটে পুলওয়ামা এলাকায়। জানা গেছে,জঙ্গি হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। সুত্রের খবর, চক কাকাপোরায় সিআরপিএফের ৪১ নম্বর ব্যাটেলিয়নের বাঙ্কার লক্ষ্য করেই গ্রেনেড হামলা হয়।

জম্মু হাইওয়েতে সেনা জঙ্গি সংঘর্ষ, নিকেশ ৪ জঙ্গি ও আহত দুই সেনাকর্মী ।কিন্তু সেই গ্রেনেড গিয়ে পরে রাস্তায়, সাধারন মানুষের মাঝে। এই জঙ্গি হামলায় ১২ জনের আহতের খবর সামনে এসেছে। আহতদের প্রত্যেকেই হাসপালে চিকিৎসাধীন রয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত