‘সেনার সরকার মানব না’ দাবি ছাত্র আন্দোলনকারীদের

মঙ্গলবার সেনার সরকার মানবে না বলে দাবি ছাত্র আন্দোলনকারীদের। পাশাপাশি রাষ্ট্রপতি শাসনও চায় না তারা। অন্তর্বর্তীকালীন সরকার চায় ইউনুসকে ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের বিক্ষোভ ভয়ঙ্কর রূপ নিয়ে পরিণত হয়েছে গণআন্দোলনে। গতকালই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে এসেছেন ভারতে। এরপরেই সে দেশের শাসন ক্ষমতা যায় সেনার হাতে। এমনকি গতকাল সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সেনা প্রধান ঘোষণা করেছেন দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন হবে বলে । সব দলের সিদ্ধান্তের কথাও জানান তিনি। কিন্তু আপাতত বহাল থাকবে সেনার শাসন। এরপরেই মঙ্গলবার সকালেই ছাত্র আন্দোলনকারীদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারা সেই সেনার শাসন মানবে না। পাশাপাশি রাষ্ট্রপতি শাসনও চায় না তারা।

এদিন সকালে ছাত্র আন্দোলনকারীদের তরফে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসকে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এই আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছেন ইউসুন। প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা- যে কোনও একটি পদে থেকে তিনি সরকারের দায়িত্ব নেবেন বলে খবর।

এদিকে দেশ সরকার বিহীন থাকায় ক্রমশ গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অসান্তির আগুন। দিকে দিকে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বাড়ি জালিয়ে দিচ্ছে বিক্ষোভ কারীরা। শুধু তাই নয় দেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর শুরু হয়েছে অত্যাচার। মারধর করে ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের মন্দির। চালানো হচ্ছে লুটপাট। ফলে আশঙ্কার কালো মেঘ জমেছে সেখানকার সংখ্যালঘুদের মনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর